কবরীর পরিচালনায় 'ভালো থেকো'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভালো থেকো নাটকে অভিনয় করছেন রিয়াজ ও ঈশিকা খান
ভালো থেকো নাটকে অভিনয় করছেন রিয়াজ ও ঈশিকা খান

বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীর প্রেম, বিয়ের সিদ্ধান্ত ও বাবার অমত—এই নিয়েই ভালো থেকো নাটকের গল্পের শুরু। আকাশ রঞ্জনের লেখা নাটকটি পরিচালনা করছেন ‘মিষ্টি মেয়ে’খ্যাত অভিনেত্রী কবরী। নাটকটি প্রসঙ্গে তিনি বলেন, ‘এখন তো ভালো গল্প পাওয়া মুশকিল। এ ধরনের মৌলিক গল্প পেলে মাঝেমধ্যে দু-একটি নাটকের কাজ করি।’
নাটকটিতে অভিনয় করছেন রিয়াজ। কবরীর পরিচালনায় রিয়াজের এটি দ্বিতীয় কাজ। রিয়াজ বললেন, ‘কিংবদন্তি কবরী আপার নাটকে কাজ করা আমার জন্য বড় পাওয়া।’ আরেক অভিনেত্রী ঈশিকা বলেন, ‘এত বড় মাপের অভিনেত্রীর সঙ্গে কাজ করে অনেক কিছুই শিখতে পারছি। প্রথম দিন ভয়ে ভয়ে কাজ করেছি।’
এই নাটকে আরও অভিনয় করছেন সুমাইয়া শিমু। পরিচালক বলেন, আশুলিয়ার বিভিন্ন লোকেশনে নাটকটির শুটিং চলছে।