কবি যে কারণে গাড়িচালক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যন্ত্র জাল নাটকে মম ও নাঈম
যন্ত্র জাল নাটকে মম ও নাঈম

গত সপ্তাহে শেষ হলো নাটকটির শুটিং। শুটিং শুরু হয়েছিল ঈদুল ফিতরের আগে, গত জুনে। কিছুদিন বিরতি দিয়ে শেষ করা হয় যন্ত্র জাল-এরকাজ।

নির্মাতা উজ্জ্বল বললেন, ‘মোটামুটি পাঁচ দিন শুটিং করেছি আমরা। আসলে আমি চাইলেও যেনতেনভাবে কাজ শেষ করতে পারি না। এ জন্য সময় আর বাজেটও বেড়ে যায়। সেই হিসেবে কাজটি দর্শকদের খারাপ লাগবে না আশা করছি।’

নাটকটি নিয়ে নাঈম বললেন, ‘উজ্জ্বল ভাইয়ের আরও একটি অসাধারণ গল্পে কাজ করলাম। এটা আমার জন্য বড় পাওয়া।’

যন্ত্র জাল মূলত মাসুদ হাসান উজ্জ্বল নির্মিত নাটক অক্ষয় কোম্পানির জুতোর সিক্যুয়াল। আগের নাটকটি অন্য একটি চ্যানেলে প্রচারিত হলেও এটি প্রচারিত হবে বাংলাভিশনে।