কবিতা থেকে নাটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শরতের মেঘ টেলিছবির দৃশ্যে ইশানা
শরতের মেঘ টেলিছবির দৃশ্যে ইশানা

রবীন্দ্রনাথের ‘সাধারণ মেয়ে’ কবিতাকে মূল ভাবনায় নিয়ে নির্মিত হলো টেলিছবি শরতের মেঘ। সৈয়দ শামসুল হকের পাণ্ডুলিপি ভাবনা ও সৈয়দ সালাহউদ্দিন জাকীর চিত্রনাট্যে টেলিছবিটি নির্মাণ করেছেন আশরাফী মিঠু। পরিচালক জানান, ‘সাধারণ মেয়ে’ মূল ভাবনায় থাকলেও এখানে রবীন্দ্রনাথের সৃষ্টি হৈমন্তী, সমাপ্তি, দৃষ্টিদান ও রক্তকরবীর কেন্দ্রীয় নারী চরিত্রগুলোকে নানাভাবে হাজির করা হয়েছে। ‘সাধারণ মেয়ে’র ভাবনায় ও গল্পের প্রয়োজনেই তারা এসেছে।
আশরাফী মিঠু জানান, টেলিছবিতে ইশানা ও সাব্বির আহমেদ একাধিক চরিত্রে অভিনয় করেছেন; যা দর্শকের কাছে ভালো লাগবে।
ইশানা ও সাব্বির ছাড়াও এই টেলিছবিতে অভিনয় করেছেন জ্যোতিকা জ্যোতি ও টাঙ্গাইল থিয়েটারের শিল্পীরা।
পরিচালক জানান, আসছে পয়লা বৈশাখে প্রচারিত হবে টেলিছবিটি।