কবে থেকে আসছে ‘ফ্যামিলি ক্রাইসিস’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘ফ্যামিলি ক্রাইসিস রিলোডেড’ এর তারকারা
ছবি: সংগৃহীত

দর্শক যখন টেলিভিশন ধারাবাহিক নাটক থেকে মুখ ফিরিয়ে নেওয়া শুরু করেছেন, ঠিক তখন সাড়া ফেলে ‘ফ্যামিলি ক্রাইসিস’ নাটকটি। প্রচারের পর থেকে পারিবারিক গল্পের এই নাটক নিয়ে শুরু হয় দর্শকদের আগ্রহ ও অপেক্ষা। পরে পরিচালক ঘোষণা দেন নাটকটির সিকুয়েল আসবে। অবশেষে ঘোষণা এল, ৩০ মার্চ থেকে নাটকটির প্রচার শুরু হবে।

‘ফ্যামিলি ক্রাইসিস’ সিরিয়ালের ৯০ শতাংশ অভিনয়শিল্পী এবারও আছেন
ছবি: সংগৃহীত

‘ফ্যামিলি ক্রাইসিস’ সিরিয়ালের ৯০ শতাংশ অভিনয়শিল্পী এবারও আছেন। দর্শকদের পরিচিত সালমা, রুমা, শেফালি, রায়হান চরিত্রগুলো এবার ভিন্ন গল্পে ফিরছে। সেই সঙ্গে শামীমা নাজনীনসহ কিছু নতুন অভিনয়শিল্পী যোগ হচ্ছেন নাটকটিতে। গল্প নিয়ে নির্মাতা মোস্তফা কামাল রাজ বলেন, ‘আমাদের প্রতিদিনের দেখা ক্রাইসিসগুলোই পর্দায় তুলে ধরছি। একটি পরিবারের তিনটা মেয়ে। তাদের নিয়েই একজন মায়ের জার্নি দেখানো হবে।’

শুটিংয়ের ফাঁকে শহীদুজ্জামান সেলিম, মাঝে শর্মিলী আহমেদ ও পরিচালক মোস্তফা কামাল রাজ
ছবি: সংগৃহীত

গত ডিসেম্বরে পিকনিক দিয়ে শুরু হয় ‘ফ্যামিলি ক্রাইসিস রিলোডেড’ নাটকের শুটিং। সেদিন সকাল থেকেই শুটিং বাড়িতে উপস্থিত হতে থাকেন শর্মিলী আহমেদ, শহীদুজ্জামান সেলিম, শামীমা নাজনীন, মুনিরা মিঠু, রুনা খান, মুকিত জাকারিয়া, শবনম ফারিয়া, তামিম মৃধা, শামীম হাসান সরকার, সারিকা সাবাসহ আরও অনেকে। কেক কেটে নাটকের শুটিংয়ের উদ্বোধন করেন পরিচালকসহ পুরো ইউনিট।

শুটিংয়ের সময় রুনা খান ও একটি শিশুকে দৃশ্য বুঝিয়ে দিচ্ছেন পরিচালক মোস্তাফা কামাল রাজ
ছবি: সংগৃহীত

মোস্তফা কামাল রাজ জানালেন, নাটকটি এটিএন বাংলা চ্যানেলে বুধবার ও বৃহস্পতিবার রাত ৮টা ৪০ মিনিটে প্রচারিত হবে। পরে রাত ৯টা ১০ মিনিটে সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে প্রচারিত হবে। আজ রোববার আসছে নাটকটির ট্রেলার। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন একঝাঁক পরিচিত মুখ। সিরিয়ালের টাইটেল ট্র্যাক লিখেছেন জনি হক।