কলকাতায় বক্তৃতা দিলেন রামেন্দু মজুমদার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রামেন্দু মজুমদার
রামেন্দু মজুমদার

ভারতের নাট্যদল বহুরূপীর আমন্ত্রণে ২ মার্চ কলকাতার বাংলা একাডেমিতে ‘পঞ্চম কুমার রায় স্মৃতি বক্তৃতা’ দেন নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার। তাঁর বক্তৃতার বিষয় ছিল ‘গ্রুপ থিয়েটার: স্বপ্ন, সম্ভাবনা ও সংকট’।

এই বক্তৃতা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শঙ্খ ঘোষ, লতা রায়, বারীণ রায়, কৌশিক সেনসহ অনেকে। বক্তৃতা পর্ব সঞ্চালনা করেন শমীক বন্দ্যোপাধ্যায়। এর আগে ‘পঞ্চম কুমার রায় স্মৃতি বক্তৃতা’ দিয়েছিলেন শমীক বন্দ্যোপাধ্যায়, শঙ্খ ঘোষ, অশোক মিত্র ও সৌমিত্র চট্টোপাধ্যায়ের মতো ব্যক্তিত্বরা।