কাজের ফাঁকে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

রাজধানীর উত্তরায় চলছে শুটিং। টেলিছবির নাম আমার বেলা যে যায়। এর মধ্য দিয়ে দীর্ঘদিন পর অভিনয়ে ফিরছেন পূর্ণিমা—এ খবর পুরোনো। নতুন খবর হলো, এতে পূর্ণিমার সঙ্গে আরও দেখা যাবে আফজাল-সুবর্ণা জুটিকে। আর পূর্ণিমাকে জুটি বাঁধতে দেখা যাবে মাহফুজ আহমেদের সঙ্গে। ২২ আগস্ট শুরু হয়েছে শুটিং। আজ শুটিংয়ে ইতি টানার কথা। গতকাল কাজের ফাঁকেই ছবিটি তোলেন টেলিছবির শিল্পীরা। আরিফ খানের পরিচালনায় এই টেলিছবি রচনা করেছেন বদরুল আনাম সৌদ।