কার জন্য রান্না করলেন অর্চিতা স্পর্শিয়া?
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মডেলিং আর অভিনয়ের কারণে সচরাচর রান্নাঘরে ঢোকার ফুরসত মেলে না অভিনয়শিল্পী অর্চিতা স্পর্শিয়ার। কিন্তু প্রিয় একজনের জন্য ঠিকই রান্না করলেন। কে সে? কবেই বা তিনি রান্না করলেন? যাবতীয় প্রশ্নের উত্তর মিলবে আগামীকাল। কারণ, আগামীকাল একুশে টিভিতে প্রচারিত হবে ‘এক ডিশ দুই কুক’ অনুষ্ঠান। এই অনুষ্ঠানেই রান্না করেছেন স্পর্শিয়া। ধারণকৃত অনুষ্ঠানটি প্রচারিত হবে আগামীকাল রাত ১০টায়।
অনুষ্ঠানটিতে তারকার রান্নার পাশাপাশি জানা যায় তাঁর পরিবার ও কাছের মানুষের গল্প। আগামীকালও স্পর্শিয়ার অনেক অজানা কথাই জানা যাবে। মোট ১৩ পর্বের এ অনুষ্ঠানের একাদশতম পর্ব প্রচারিত হবে আগামীকাল। উল্লেখ্য ‘এক ডিশ দুই কুক’ উপস্থাপনা করেন মাসুমা রহমান নাবিলা।