কাল থেকে প্রতিদিনের ধারাবাহিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘তুমি আছ তাই’ ধারাবাহিকের দৃশ্য
‘তুমি আছ তাই’ ধারাবাহিকের দৃশ্য

আগামীকাল থেকে এস এ টিভিতে শুরু হচ্ছে প্রতিদিনের ধারাবাহিক ‘তুমি আছ তাই’। মাসুদ হাসানের রচনায় এটি পরিচালনা করেছেন আহসানুল হাসান। নাটকটির কাহিনি প্রসঙ্গে পরিচালক জানান, একজন নারীর জীবনের নানা ঘাত-প্রতিঘাত নিয়ে তৈরি হয়েছে। আর এই নারীকে ঘিরে এসেছে বেশ কিছু চরিত্র।
পরিচালক জানান, এই দীর্ঘ ধারাবাহিকে অভিনয় করেছেন শর্মিলী আহমেদ, মাহমুদ সাজ্জাদ, সাবেরী আলম, ইলোরা গওহর, মনিরা ইউসুফ মেমী, আশিক চৌধুরী, আনোয়ার হোসেন, মাশিয়াত রহমান, বিথী রানি সরকার প্রমুখ।
আগামীকাল থেকে সপ্তাহের প্রতি রবিবার থেকে বৃহস্পতিবার রাত আটটায় প্রচারিত হবে ধারাবাহিকটি।