কাল থেকে 'আস্থা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘আস্থা’ নাটকের দৃশ্যে সাজু খাদেম ও কুসুম শিকদার
‘আস্থা’ নাটকের দৃশ্যে সাজু খাদেম ও কুসুম শিকদার

আগামীকাল থেকে এনটিভিতে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘আস্থা’। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন এজাজ মুন্না। সপ্তাহের প্রতি শনি ও রোববার নাটকটি প্রচারিত হবে।
নাটকটিতে অভিনয় করেছেন একদল তারকা অভিনয়শিল্পী। এ তালিকায় আছেন আল মনসুর, সাজু খাদেম, কুসুম শিকদার, ঊর্মিলা শ্রাবন্তী কর, সাবিলা নুর, ইরফান সাজ্জাদ, শ্যামল মওলা, শামীমা নাজনীন, তানসুভা তিশা, নুসরাত ডায়না, আবদুল্লাহ রানা, খালেকুজ্জামান, শেলি আহসান, আর আই রবিন. আঁখি আফরোজ, তুহিন, অপু প্রমুখ।
নাটকের গল্প প্রসঙ্গে পরিচালক এজাজ মুন্না বলেন, একটি পরিবারে নানা ধরনের টানাপোড়েন ও সম্পর্ক নিয়ে এগিয়েছে নাটকটি । এখানে একটি একক পরিবারের গল্প আছে, তবে দর্শক যৌথ পরিবারেরও একটি ছোঁয়া পাবেন।