কাল থেকে 'হাউজ ফরটি ফোর'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাউজ ফরটি ফোরের দৃশ্য
হাউজ ফরটি ফোরের দৃশ্য

আগামীকাল মঙ্গলবার থেকে দেশের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে শুরু হচ্ছে মাবরুর রশিদ বান্নাহ্‌ পরিচালিত ধারাবাহিক নাটক ‘হাউজ ফরটি ফোর’ এর প্রচার। নাটকটি রচনা করেছেন তুহিন রাসেল।
ধারাবাহিক নাটকটির কাহিনি প্রসঙ্গে পরিচালক মাবরুর রশিদ বান্নাহ্‌ জানিয়েছেন, ‘হাউজ ফরটি ফোর’ এই শহরের একটি বাড়ির গল্প। বাড়ির মালিক সালেহ উদ্দিন তাঁর সেই বাড়িটিরই একটা ফ্ল্যাটে সপরিবারে বসবাস করেন। এ নাটকের কাহিনি সেই সালেহ উদ্দিনের পরিবার আর বাড়ির নিচের তলার কয়েকজন ব্যাচেলরের নানা বিষয় নিয়েই। এই বাড়িটির নম্বরই ফরটি ফোর।’
নির্মাতা বান্নাহ্‌ জানিয়েছেন, ধারাবাহিক এই নাটকে অভিনয় করেছেন আবুল হায়াত, মুনিরা মিঠু, কামাল হোসেন বাবর, মিশু সাব্বির, মাজনুন মিজান, সালমান মুক্তাদির, ইরফান সাজ্জাদ, অপর্ণা ঘোষ, শবনম ফারিয়া, সাবিলা নূর, ফারহান আহমেদ জোভান, তৌসিফ মাহবুব, সিফাত শাহরিন, শোয়েব মনির, ইরফান সামির প্রমুখ।
‘হাউজ ফরটি ফোর’ ধারাবাহিক নাটকটি প্রচারিত হবে এনটিভিতে প্রতি মঙ্গল ও বুধবার রাত ১১টা ২০ মিনিটে।