কাল মহালয়ার অনুষ্ঠান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মহালয়া উপলক্ষে রাজধানীর বনানী রাজউক মাঠে তৈরি পূজামণ্ডপে গুলশান-বনানী সর্বজনীন পূজা পরিষদ এক আলেখ্যানুষ্ঠােনর আয়োজন করেছে। কাল বুধবার ভোর সোয়া পাঁচটায় ভাস্বর বন্দ্যোপাধ্যায়ের চণ্ডীপাঠের মধ্য দিয়ে শুরু হবে অনুষ্ঠান। এরপর হবে গান, নাচ আর আবৃত্তি। অনুষ্ঠানটি গ্রন্থনা ও পরিচালনা করবেন মনোজ সেনগুপ্ত। পুরো আয়োজনটি সরাসরি সম্প্রচার করবে বৈশাখী টিভি ও একাত্তর টিভি।