কাল শেষ হচ্ছে 'চলিতেছে সার্কাস'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘চলিতেছে সার্কাস’ ধারাবাহিক নাটকের দৃশ্য
‘চলিতেছে সার্কাস’ ধারাবাহিক নাটকের দৃশ্য

আগামীকালই শেষ হচ্ছে যাচ্ছে ‘চলিতেছে সার্কাস’ নামের ধারাবাহিক নাটকটি। গত বছর বাংলাভিশনে প্রচার শুরু হয়েছিল নাটকটির। তবে গতানুগতিক ধারাবাহিকের বাইরে এই নাটকটির প্রতি পর্বের দৈর্ঘ্য ছিল ৪৫ মিনিট। ‘চলিতেছে সার্কাস’ ধারাবাহিকটি রচনা ও পরিচালনা করেছেন মাসুদ সেজান। আর অভিনয় করেছেন মামুনুর রশীদ, মৌটুসী বিশ্বাস, তাজিন আহমেদ, এজাজুল ইসলাম, শামীমা নাজনীন, মিশু সাব্বির, আহসান কবির, শবনম পারভীন, ইকবাল বাবু, উজ্জ্বল মাহমুদ, আল আমিন সবুজ, রোবেনা রেজা জুঁই, সাজ্জাদ রেজা, মুসাফির বাচ্চু, রিফাত চৌধুরী।

নাটকটি শেষ হয়ে যাওয়া প্রসঙ্গে নির্মাতা বললেন, ‘তিল তিল করে একেকটি চরিত্র নির্মাণ করার পর, তারা যখন একটি গল্পের ভেতরে বিচরণ করে, দেখতে ভালোই লাগে। যখন গল্পটি শেষ হয়ে যায়, তখন এক ধরনের খারাপ লাগা কাজ করে, তবে এর বিপরীতে ভালোও লাগছে এই জন্য যে, দর্শক ক্লান্তিবোধ করার আগেই, তারা যখন তুমুল আগ্রহ নিয়ে নাটকটি দেখছেন, তখনই এটি শেষ করতে পারছি।’
তিনি জানান, এরই মধ্যে নতুন ধারাবাহিক নির্মাণ শুরু করছেন এ নির্মাতা।