কী থাকছে আজ টিভিতে–২

ঈদুল আজহা ঘিরে টেলিভিশনের অনুষ্ঠানমালা সাজানো হয়েছে বর্ণিল সব আয়োজনে। নাটক, ধারাবাহিক, ম্যাগাজিন অনুষ্ঠান, গান, নাচসহ সরাসরি (লাইভ) অনুষ্ঠানে ভরপুর এবারের ঈদ আয়োজন। চলুন দেখে নেওয়া যাক ঈদের দিন কোনো টিভিতে কী চলছে।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রচ্ছদ নাটকের দৃশ্য
সংগৃহীত

এনটিভি
সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে ‘দ্য বক্স’, পর্ব–১। সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ধারাবাহিক মেডেল। অভিনয়ে মোশাররফ করিম, সারিকা সাবরিন। রাত ৭টা ৫৫ মিনিটে নাটক প্রচ্ছদ। অভিনয়ে মোশাররফ করিম, তানিয়া বৃষ্টি। রাত ৯টায় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র সময়। অভিনয়ে শ্যামল মওলা, নীলাঞ্জনা নীলা। রাত ৯টা ৩০ মিনিটে নাটক প্লাস ফোর পয়েন্ট ফাইভ। অভিনয়ে আফরান নিশো, মেহজাবীন চৌধুরী। রাত ১১টায় নাটক যদি কোন দিন। অভিনয়ে অপূর্ব, মেহজাবীন চৌধুরী। রাত ১২টায় কিংবদন্তির গান।

ফকির মজনু ধারাবাহিকের দৃশ্যে চঞ্চল চৌধুরী
সংগৃহীত

বাংলাভিশন
বিকেল ৪টা ৩০ মিনিটে সাত পর্বের ধারাবাহিক মোঘল ফেমিলি, পর্ব-১। অভিনয়ে চঞ্চল চৌধুরী, মৌসুমী হামিদ। বিকেল ৫টা ৫ মিনিটে নাটক মজনু ভাই। অভিনয়ে তৌসিফ, ফারিণ। সন্ধ্যা ৬টা ৫ মিনিটে সাত পর্বের ধারাবাহিক দাঁতাল, পর্ব-১। অভিনয়ে নাঈম, মারজুক রাসেল। সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে নাটক পাপ্পু ওয়েট পিংকি। অভিনয়ে জোভান, তিশা। রাত ৭টা ৫০ মিনিটে নাটক দূরত্ব বজায় রাখুন। অভিনয়ে জাহিদ হাসান, অপর্ণা। রাত ৮টা ৪৫ মিনিটে সাত পর্বের ধারাবাহিক নাটক ও পাখি তোর যন্ত্রণা, পর্ব-১। অভিনয়ে চঞ্চল চৌধুরী, মামুনুর রশীদ। রাত ৯টা ১০ মিনিটে নাটক নানা বাড়ি। অভিনয়ে অপূর্ব, সাবিলা নূর। রাত ৯টা ৫৫ মিনিটে সাত পর্বের ধারাবাহিক ফকির মজনু, পর্ব-১। অভিনয়ে চঞ্চল চৌধুরী, সারিকা। রাত ১০টা ৪৫ মিনিটে নাটক উধাও। অভিনয়ে মোশাররফ করিম, সারিকা। রাত ১১টা ৩৫ মিনিটে নাটক ভয় করো না। অভিনয়ে তৌসিফ, ইরফান সাজ্জাদ।

আরটিভিতে দেখা যাবে ধারাবাহিক নাটক বিগ বস
সংগৃহীত

আরটিভি
বিকেল ৫টা ১৫ মিনিটে নাচের অনুষ্ঠান ‘আমি তোর ফ্যান হব’। সন্ধ্যা ৭টা ৫ মিনিটে গেম শো: ‘দ্য বক্স’। সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে নাটক তুলা মিন মকর। অভিনয়ে মোশাররফ করিম, মম। রাত ৮টা ৩০ মিনিটে নাটক প্রিয় আদনান। অভিনয়ে তাহসান, সাবিলা নূর। রাত ৯টা ৩০ মিনিটে নাটক মেজাজ খারাপ। অভিনয়ে তৌসিফ, সাফা কবির। রাত ১১টা ৫ মিনিটে ধারাবাহিক বিগ বস। অভিনয়ে জাহিদ হাসান, নাদিয়া আহমেদ। রাত ১১টা ৩০ মিনিটে নাটক কায়কোবাদ। অভিনয়ে আফরান নিশো, মেহজাবীন চৌধুরী।

বড় মিয়ার শাদী মোবারক নাটকের দৃশ্য
সংগৃহীত

মাছরাঙা
বিকেল ৫টা ৫০ মিনিটে নাটক বিরাট গরু ছাগলের হাট। সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ধারাবাহিক বাবুর্চিয়ানা। রাত ৮টায় নাটক আমার বাপের অনেক টাকা। রাত ৯টা ১০ মিনিটে ধারাবাহিক বড় মিয়ার শাদী মোবারক। রাত ৯টা ৫০ মিনিটে নাটক অন্ধ জলছবি। রাত ১১টা ২০ মিনিটে টেলিছবি মামলাম্যান।