ঈদের দ্বিতীয় দিন
কী দেখবেন টিভিতে–২
ঈদুল আজহা ঘিরে টেলিভিশনের অনুষ্ঠানমালা সাজানো হয়েছে বর্ণিল সব আয়োজনে। নাটক, ধারাবাহিক, ম্যাগাজিন অনুষ্ঠান, গান, নাচসহ সরাসরি (লাইভ) অনুষ্ঠানে ভরপুর এবারের ঈদ আয়োজন। চলুন দেখে নেওয়া যাক ঈদের দ্বিতীয় দিন কোনো টিভিতে কী চলছে।
এনটিভি
সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে ‘দ্য বক্স, পর্ব–২’। সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ধারাবাহিক মেডেল। রাত ৭টা ৫৫ মিনিটে নাটক ২১ বছর পরে। অভিনয়ে অপূর্ব, তাসনিয়া ফারিন। রাত ৯টায় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র স্রোতের বিপরীতে। অভিনয়ে অ্যালেন শুভ্র, কেয়া পায়েল। রাত ৯টা ৩০ মিনিটে নাটক রুনু ভাই। অভিনয়ে অপূর্ব, সাবিলা নূর। রাত ১১টায় নাটক অনাত্মীয় দম্পতি। অভিনয়ে মোশাররফ করিম, তারিন জাহান। রাত ১২টায় কিংবদন্তির গান।
বাংলাভিশন
বিকেল ৪টা ৩০ মিনিটে সাত পর্বের ধারাবাহিক মোঘল ফেমিলি, পর্ব-২। বিকেল ৫টা ৫ মিনিটে নাটক বউ বদল। অভিনয়ে শামীম হাসান সরকার, তানহা। সন্ধ্যা ৬টা ৫ মিনিটে সাত পর্বের ধারাবাহিক দাঁতাল, পর্ব-২। সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে নাটক প্রেমে পড়ে প্রেমিক। অভিনয়ে অপূর্ব, সাবিলা নূর। রাত ৭টা ৫০ মিনিটে নাটক ডাকাতের বংশ। অভিনয়ে অপূর্ব, ফারিণ। রাত ৮টা ৪০ মিনিটে সাত পর্বের ধারাবাহিক নাটক ও পাখি তোর যন্ত্রণা, পর্ব-২। রাত ৯টা ৫ মিনিটে নাটক ওভার এক্সপেক্টেশন। অভিনয়ে তাহসান, ফারিণ। রাত ৯টা ৫৫ মিনিটে সাত পর্বের ধারাবাহিক ফকির মজনু, পর্ব-২। রাত ১০টা ৪৫ মিনিটে নাটক ত্রিকোণমিতি। অভিনয়ে অপূর্ব, সাবিলা নূর। রাত ১১টা ৩৫ মিনিটে নাটক মায়ের ডাক। অভিনয়ে তাহসান, তৌসিফ, জোভান, মম।
আরটিভি
বিকেল ৫টা ১৫ মিনিটে গানের অনুষ্ঠান ‘তুমি আমার’। ৭টা ৫ মিনিটে গেম শো ‘দ্য বক্স’। সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে নাটক চিরকাল আজ। অভিনয়ে আফরান নিশো, মেহ্জাবীন চৌধুরী। রাত ৮টা ৩০ মিনিটে নাটক লাফিং গ্যাস। অভিনয়ে তৌসিফ মাহবুব, সাফা কবির। রাত ৯টা ৩০ মিনিটে নাটক আমি বিয়ে করব না। অভিনয়ে জোভান, সারিকা সাবরিন। ১১টা ৫ মিনিটে ধারাবাহিক বিগ বস। অভিনয়ে জাহিদ হাসান, নাদিয়া আহমেদ। রাত ১১টা ৩০ মিনিটে নাটক অন্য কিছু দিন পরের গল্প। অভিনয়ে তৌসিফ, সাফা কবির।
মাছরাঙা
বিকেল ৫টা ৫০ মিনিটে নাটক চিঠি দিও প্রতিদিন। সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ধারাবাহিক বাবুর্চিয়ানা। রাত ৮টায় নাটক ভালোবাসা প্রমাণিত। রাত ৯টা ১০ মিনিটে ধারাবাহিক বড় মিয়ার শাদী মোবারক। রাত ৯টা ৫০ মিনিটে নাটক অবেলা। রাত ১১টা ২০ মিনিটে টেলিছবি গলাবাজি।