কুইজ অনুষ্ঠান 'দেখিয়ে দাও'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্যসম্পর্কিত প্রশ্নাবলি নিয়ে শুরু হয়েছে কুইজ অনুষ্ঠান ‘দেখিয়ে দাও’। মহান বিজয় দিবসকে সামনে রেখে মুঠোফোন সেবা প্রদানকারী প্রতিষ্ঠান রবির সহযোগিতায় অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে ইনডিপেনডেন্ট টেলিভিশনে। প্রতিযোগিতাটিতে অংশগ্রহণ করতে পারবেন রবির গ্রাহকেরা। উপস্থাপনায় রয়েছেন সামিয়া আফরিন, তানিয়া হোসাইন, মারিয়া নূর, নাবিলা ও শিমুল।
এ প্রতিযোগিতার চূড়ান্ত পর্বটি অনুষ্ঠিত হবে আগামী ১৬ ডিসেম্বর।