প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চ্যানেল আইয়ে ঈদের আগের দিন থেকে ঈদের সপ্তম দিন পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৬টা ১০ মিনিটে প্রচারিত হবে ধারাবাহিক নাটক কুয়াকাটায় কাটাকাটি। শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগরের ‘ছোটকাকু’ সিরিজের অবলম্বনে নির্মিত এবারের আট পর্বের নাটকটির নাট্যরূপ ও পরিচালনা করেছেন আফজাল হোসেন। এতে অভিনয় করেছেন অর্ষা, সীমান্ত, তানভীর হোসেন, আফজাল হোসেন প্রমুখ।
কুয়াকাটায় সাম্প্রতিক সময়ে বেশ কিছু ছেলে নিখোঁজ হয়েছে। এর মধ্যে কুয়াকাটার প্রভাবশালী ব্যক্তি চৌধুরী সাহেবের ছেলেও রয়েছে। পুলিশ কিছুতেই এই নিখোঁজের রহস্য উদ্ঘাটন করতে পারছে না। কুয়াকাটা থেকে চৌধুরী সাহেব লোক পাঠিয়েছেন ছোটকাকুকে কুয়াকাটায় নিয়ে যেতে। সেখান থেকেই ছোটকাকুর কুয়াকাটা অভিযানের শুরু হবে।