কৃষকের ঈদ আনন্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চ্যানেল আইয়ের জনপ্রিয় ঈদ আয়োজন ‘কৃষকের ঈদ আনন্দ’ দেখানো হবে ঈদের দ্বিতীয় দিন বিকেল সাড়ে চারটায়। এবারের মূল পর্ব ধারণ করা হয়েছে চট্টগ্রামের দ্বীপ উপজেলা সন্দ্বীপে। বঙ্গোপসাগর ও মেঘনার মোহনায় হরিশপুর মাঠে অনুষ্ঠিত হয়েছে কৃষকের নানা রকম খেলাধুলা। কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ প্রতিবারের মতো এবারও কৃষকের ঈদ আনন্দে যুক্ত করেছেন নতুন নতুন বিষয়। সন্দ্বীপে ধারণকৃত অনুষ্ঠানের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রামাণ্যচিত্র নির্মাণের জন্য তিনি ছুটে গেছেন যুক্তরাষ্ট্রের ব্রুকলিন ও যুক্তরাজ্যের শর্পশায়ারের কিনলেটের এক দুর্গম চার্চে। কৃষকের ঈদ আনন্দের একেকটি ক্রীড়া প্রতিযোগিতার সঙ্গে মালা গেঁথেছেন অজানা অদেখা অনেক বিষয়ের।