কেউ কথা বলে না
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশ টিভিতে আজ রাত পৌনে আটটায় প্রচারিত হবে নাটক কেউ কথা বলে না। লিখেছেন ইমন হোসেন। পরিচালনা করেছেন খালেদ আহমেদ সালেহীন। অভিনয় করেছেন শংকর সাঁওজাল, ফারহানা মিলি, লুৎফর রহমান জর্জ, অবিদ রেহান, সুমনা সোমা প্রমুখ।
আমেনা বেগম অসুস্থ। অপারেশন করাতে হবে। কিন্তু সাইফ আহমেদ কোনোভাবেই টাকার জোগাড় করতে পারছে না। গভীর রাতে সাইফ বাড়ি ফেরে। পরদিন সকালে সাইফের মুখোমুখি বসে ফারুক।