কেক কেটে শুরু 'আঠারোয় জয়ধ্বনি'
রাত ১২টা ১ মিনিটে কেক কেটে উদ্যাপন করা হলো চ্যানেল আইয়ের জন্মদিন। ‘আঠারোয় জয়ধ্বনি’ স্লোগান নিয়ে চ্যানেল আই আজ আঠারো বছরে পা রাখল। আয়োজনের শুরুতেই অতিথিদের নিয়ে মধ্যরাতে কাটা হয়েছে কেক। প্রথম প্রহরের কেক কাটা অনুষ্ঠানে অংশ নেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ, পরিচালক জহির উদ্দিন মাহমুদ ও মুকিত মজুমদার বাবু, ড. মিজানুর রহমান, ড. জাফরুল্লাহ চৌধুরী, ব্যারিস্টার আমীরুল ইসলাম, মুক্তিযুদ্ধ–বিষয়ক মন্ত্রী আ খ ম মোজাম্মেল হক, বিএনপি নেতা আবদুল্লাহ আল নোমান, সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন, নুর মোহাম্মদ খান, তাজুল ইসলাম চৌধুরী, অসীম কুমার উকিল, অপু উকিল, সামা ওবায়েদ, এস এ সুলতান, গোলাম সারওয়ার, মো. তাজুল ইসলাম, শিরিন হক, হাসনাত করিম পিন্টু, সৈয়দ নুরুল ইসলাম, এ কে ফাইয়াজুল হক, ফরিদ আহমেদ, লায়ন এম কে বাশার এবং চ্যানেল আই পরিবারের সদস্য ও শুভানুধ্যায়ীরা।
কেক কাটা ছাড়াও জন্মদিন উপলক্ষে তেজগাঁওয়ের চ্যানেল আই প্রাঙ্গণে সারা দিনই নানা ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। নাচ–গানসহ গুণীজনদের পদচারণে মুখর থাকবে এ প্রাঙ্গণ।