খবরের ফাঁকে ঈদ বিনোদন
দেশের বিনোদনভিত্তিক চ্যানেলগুলো বৈচিত্র্যময় ঈদ বিনোদনের পসরা সাজিয়ে বসেছে। পিছিয়ে নেই সংবাদভিত্তিক চ্যানেলগুলোও। তাদের ঈদ পরিকল্পনা নিয়ে এই আয়োজন।

সময় টিভি
ঈদ সম্পাদকীয়: রাত ১০টায় (ঈদের দিন: ড. মুহম্মদ জাফর ইকবাল, ঈদের দ্বিতীয় দিন: শিমূল ইউসুফ, ঈদের তৃতীয় দিন: নির্মলেন্দু গুণ)
খেলার তারা: বেলা ৩টা (ঈদের দিন: শুটার আতকিয়া হাসান দিশা, আবদুল্লাহ হেল বাকী; ঈদের দ্বিতীয় দিন: ক্রিকেটার জাহানারা আলম; ঈদের তৃতীয় দিন: ফুটবলার মামুনুল ইসলাম)
অন্তরে অচিন পাখি: বিকেল ৫টায় (ঈদের দিন: জপ, জারি, বায়োস্কোপ, পুতুল; ঈদের দ্বিতীয় দিন: গাজির গান, পাগলা কানাই; ঈদের তৃতীয় দিন: পদ্মার নাচন, ঝাপান ও শ্রীকান্ত ক্ষ্যাপা)
ত্রিরঙ্গ: রাত ৮টায় (ঈদের দিন: শামীম ওসমান; ঈদের দ্বিতীয় দিন: সৈয়দা পাপিয়া; ঈদের তৃতীয় দিন: নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান)
ইনডিপেনডেন্ট টিভি
তারার কাছে: চাঁদরাত, ঈদের দিন, দ্বিতীয় দিন সন্ধ্যা সাড়ে ৭টা (অতিথি: বাঁধন ও অপু)
খেলোয়াড়দের নিয়ে আয়োজন: চাঁদরাত, ঈদের দিন, দ্বিতীয় দিন বেলা সাড়ে ১১টা
প্রামাণ্যচিত্র তবুও ঈদ: চাঁদরাত, ঈদের দিন, দ্বিতীয় দিন সন্ধ্যা সাড়ে ৬টা
ঈদের বাংলা ইদ: ঈদের দিন সকাল সাড়ে ১০টা ও বিকেল সাড়ে ৫টা (অতিথি: বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান)

যমুনা টিভি
চাঁদের হাট: চাঁদরাত ৯টায়
আনন্দ সংলাপ: ঈদের দিন সকাল সাড়ে ১০টায় (অতিথি: নায়িকা নুসরাত ফারিয়া ও নায়ক জিৎ)
ব্লকবাস্টার সিনেমাস: ঈদের তিন দিন দুপুর ১২টায় (অতিথি: নির্মলেন্দু গুণ, ইমদাদুল হক মিলন, জুনাইদ আহ্মেদ পলক, নুসরাত ফারিয়া ও আরিফিন শুভ)
ঈদ স্পেশাল ডিশ: ঈদের চার দিন সন্ধ্যা ৬টায় (অতিথি: মডেল ইমি, অভিনয়শিল্পী তানিয়া হোসেন, স্বাগতা ও নওশাবা)
লাক্স শোবিজ টুনাইট: ঈদের চার দিন রাত ৮টায়
বন্ধু আড্ডায় ঈদ: ঈদের চার দিন রাত ৯টায় (অতিথি: পরিচালক অমিতাভ রেজা, অনিমেষ আইচ, মেজবাউর রহমান সুমন, ওয়াহিদ তারেক; অভিনয়শিল্পী জোভান, তামিম, নাদিয়া ও শেহতাজ; কণ্ঠশিল্পী ফাহমিদা নবী, নকীব খান, লাবু রহমান ও ফুয়াদ নাসের বাবু; চলচ্চিত্র তারকা পরীমনি, জায়েদ খান ও মিশা সওদাগর)
যমুনার স্বপ্নযাত্রা: ঈদের চার দিন বিকেল ৪টায়
যমুনার নিমন্ত্রণে: ঈদের প্রথম চার দিন রাত ১১টায় (সামিনা চৌধুরী, সুবীর নন্দী, বাপ্পা মজুমদার ও শেখ সাদী খান)
চ্যানেল টোয়েন্টিফোর
মুহম্মদ জাফর ইকবালের সাক্ষাৎকার: ঈদের দিন সন্ধ্যা সাড়ে ৬টায়
জিৎ ও নুসরাত ফারিয়ার আড্ডা: ঈদের দিন রাত সাড়ে ৮টায়
কিশোর শারমিনের সাক্ষাৎকার: ঈদের দ্বিতীয় দিন সন্ধ্যা সাড়ে ৬টায়
অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের সাক্ষাৎকার: ঈদের দ্বিতীয় দিন রাত সাড়ে ৮টায়
কথাসাহিত্যিক সেলিনা হোসেনের সাক্ষাৎকার: ঈদের চতুর্থ দিন সন্ধ্যা সাড়ে ৬টায়
কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের সাক্ষাৎকার: ঈদের পঞ্চম দিন সন্ধ্যা সাড়ে ৬টায়
বাংলার ঐতিহ্য, গান, প্রকৃতি, ফল, ফুল নিয়ে ফিচার: ঈদের পাঁচ দিন সকাল সাড়ে ৭টা, বেলা সাড়ে ১১টা, সন্ধ্যা ৬টায়

ডিবিসি
অন্যপক্ষ ঈদ বিশেষ: ঈদের তিন দিন সকাল ১০টা ১৫ মিনিটে (অতিথি: ঈদের দিন বন্যা মির্জা, ফারজানা চুমকি; দ্বিতীয় দিন ফাহমিদা নবী, মেহরিন; তৃতীয় দিন লুবনা মারিয়াম, শামীম আরা নীপা)
ব্যবসায়ীর ঈদ: ঈদের তিন দিন দুপুর ১২টা ৩০ মিনিটে (অতিথি: ঈদের দিন রূপালী চৌধুরী, দ্বিতীয় দিন সালাম মুর্শেদী, তৃতীয় দিন আতিকুল ইসলাম)
টালিখাতা ঈদ বিশেষ: ঈদের তিন দিন বেলা ১টা ১৫ মিনিটে (অতিথি: ঈদের দিন রুবাবা দৌলা, নাকিব খান; দ্বিতীয় দিন শমী কায়সার, হেলেনা জাহাঙ্গীর; তৃতীয় দিন ফারজানা চৌধুরী, নাসির এ চৌধুরী)
অদম্য কৃষির আনন্দ: ঈদের তিন দিন বিকেল সাড়ে ৪টায় (ঈদের দিন দেলোয়ারের ফুলবাগান, দ্বিতীয় দিন মিল্ক ভিটা, তৃতীয় দিন সেকান্দরের গরুর খামার)
কৃষিকথা ঈদ বিশেষ: ঈদের তিন দিন বিকেল সাড়ে ৪টায় (ঈদের দিন শাইখ সিরাজ, দ্বিতীয় দিন আনোয়ার ফারুক, তৃতীয় দিন ভাগ্যলক্ষ্মী বণিক)
মানচিত্র বিশেষ: ঈদের তিন দিন বিকেল সাড়ে ৫টায় (ঈদের দিন চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান; দ্বিতীয় দিন সুন্দরবন, কুয়াকাটা; তৃতীয় দিন সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার)
অদম্য খেলার আনন্দ: ঈদের তিন সন্ধ্যা সাড়ে ৬টায় (ঈদের দিন বিকেএসপি, দ্বিতীয় দিন নারী ফুটবল দল, তৃতীয় দিন আবাহনী-মোহামেডান)
রাজকাহন বিশেষ: ঈদের তিন দিন রাত ১০টায় (অতিথি: ঈদের দিন ওবায়দুল কাদের, মহিবুল হাসান চৌধুরী নওফেল, শামা ওবায়েদ, তাজ রহমান; দ্বিতীয় দিন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অপু উকিল, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, শামীম পাটোয়ারী; তৃতীয় দিন হুসেইন মুহম্মদ এরশাদ, আবদুল ওয়াদুদ দারা, রুমিন ফারহানা, জোনায়েদ সাকি)
ঈদের গুগলি: ঈদের তিন দিন রাত সাড়ে ১২টায় (অতিথি: ঈদের দিন কাজী সালাউদ্দীন ও তাঁর মেয়ে; দ্বিতীয় দিন সিদ্দিকুর ও তাঁর বন্ধু)

একাত্তর টিভি
বিশেষ মিউজিকবাজ: ঈদের চার দিন বেলা আড়াইটায় (অতিথি: ঈদের দিন সাদি মহম্মদ, সুজিত মোস্তফা, অনিমা রায়; দ্বিতীয় দিন কুমার বিশ্বজিৎ, ফেরদৌস ওয়াহিদ, সামিনা চৌধুরী; তৃতীয় দিন খুরশীদ আলম, রবি চৌধুরী, দিনাত জাহান মুন্নী, রুমানা ইসলাম; চতুর্থ দিন শাফিন আহমেদ, মেহরিন, কোনাল)
বিশেষ একাত্তর সকাল: ঈদের চার দিন সকাল সাড়ে ৭টায় (অতিথি: ঈদের দিন চিত্রনায়ক জিৎ, দ্বিতীয় দিন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া, তৃতীয় দিন অভিনেতা মোশাররফ করিম, চতুর্থ দিন অভিনেতা চঞ্চল চৌধুরী)
বিনোদন কারখানা: ঈদের দিন রাত সাড়ে ৯টায়
আগুন খেলা: ঈদের দ্বিতীয় দিন রাত সাড়ে ৯টায়
অমাবস্যার দিন: ঈদের তৃতীয় দিন রাত সাড়ে ৯টায়
জল ডাঙ্গা: ঈদের চতুর্থ দিন রাত সাড়ে ৯টায়
বিশেষ জয়তু: ঈদের চার দিন সন্ধ্যা ৬টা ১০ মিনিটে (অতিথি: তপু, নিশিতা বড়ুয়া, তানিম রহমান; অনিমেষ আইচ, তানভীন সুইটি, মীর সাব্বির; অপু বিশ্বাস ও বুলবুল বিশ্বাস; গোলাম হায়দার কিসলু, মডেল সুমি, শরিফুল ইসলাম)
নিউজ টোয়েন্টিফোর
রিয়েলিটি শো রূপান্তর: ঈদের পাঁচ দিন রাত ৯টায় (বিচারক নায়ক ফেরদৌস, ইমদাদুল হক মিলন, ব্যারিস্টার তুরিন আফরোজ, ব্যারিস্টার তানিয়া আমীর, পারসোনার স্বত্বাধিকারী কানিজ আলমাস খান এবং বিশ্বরঙের স্বত্বাধিকারী বিপ্লব সাহা এবং নিউজটোয়েন্টিফোরের হেড অব কারেন্ট অ্যাফেয়ার্স সামিয়া রহমান)
জাদুর ছোঁয়ায় যুগলবন্দী: ঈদের পাঁচ দিন রাত ১১টায় (মুহম্মদ জাফর ইকবাল-ইয়াসমিন হক, লায়লা হাসান-হাসান ইমাম, মৌসুমী-ওমর সানী, তানিয়া আহমেদ-এস আই টুটুল, সোহেল রানা দম্পতি, মিশা সওদাগর দম্পতি, হাবিবুল বাশার সুমন দম্পতি, সামিনা চৌধুরী-এজাজ স্বপন, নিমা রহমান-তারিক আনাম খান, আবিদা সুলতানা-রফিকুল আলম)