প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশ টিভিতে ঈদের তৃতীয় দিন সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে প্রচারিত হবে নাটক গর্ভধারিণী। ইমরাউল রাফাতের রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন তিশা, সাবেরী আলম, মনিরা মিঠু প্রমুখ।
রিয়াজ একটি চাকরি পেয়ে মায়ের দায়িত্ব নিজের করে নিয়েছে। মা শিরিন তার একমাত্র সন্তানকে বিয়ে করিয়ে ঘরে সদস্য সংখ্যা বাড়াতে চান। অল্প দিনেই সুন্দরী, শিক্ষিত মেয়ে রুবিকে পাওয়া যায়। রুবি ও রিয়াজ দুজন দুজনকে ভীষণ পছন্দ করেছে। ধুমধাম করেই তাদের বিয়ে হয়। হঠাৎ একদিন অ্যাকসিডেন্টে রিয়াজ মারা যায়। কিন্তু নাটক এখানেই শেষ হয় না।