গল্প জমেছে রিসোর্টে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গল্পের শেষ হয়েছে একটা রিসোর্টে এসে। শুরুও। মাঝে কিছু অংশের ডালপালা ছড়িয়েছে বিভিন্ন জায়গায়। কিন্তু বলা যায়, পুরো গল্পটা জমেছে রিসোর্টে এসে। নাটকটির নাম ‘প্রেমের পথে মায়াজাল’। এটি নির্মাণ করেছে বি ইউ শুভ। রচনা করেছেন সেজান নুর।
নাটকটির গল্প প্রসঙ্গে পরিচালক জানালেন, রিসোর্টে ঘুরতে আসা এক দম্পতির গল্প এবং তার বন্ধু প্রেমিকাকে নিয়ে পালিয়ে আসার গল্প নিয়েই নির্মিত হয়েছে নাটকটি।
নাটকটির বেশির ভাগ অংশের শুটিং হয়েছে ঢাকার পাশের এক রিসোর্টে। এতে অভিনয় করেছে ইমন, সুজানা, এস এম জনি, হীরা, নজরুল, রাজ প্রমুখ। প্রচারিত হবে আজ রাত ৮টা ৪৫ মিনিটে এটিএন বাংলায়।