গল্প লিখে পুরস্কার পেল পাঁচজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিজয়ীদের হতে পুরস্কার তুলে দিচ্ছেন মন্ত্রী
বিজয়ীদের হতে পুরস্কার তুলে দিচ্ছেন মন্ত্রী

গল্প লিখে পঞ্চাশ হাজার টাকা করে পুরস্কার পেল পাঁচজন। শুধু তাই নয়, তাদের গল্প থেকে নির্মিত হয়েছে নাটক। যা প্রচার করা হবে এবারের ঈদে। প্রতিযোগিতার নাম, ‘তোমার গল্পে সবার ঈদ।’ পঞ্চমবারের মতো প্রতিযোগিতাটি আয়োজন করে বৈশাখী টিভি ও আরএফএল-এর পানি বিশুদ্ধকরণ উপকরণ ‘ড্রিংকইট’। এই প্রতিযোগিতার পাঁচ বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয় আজ বিকেলে। রাজধানীর ডেইলি স্টার সেন্টারে আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নুর। এ সময় আরও উপস্থিত ছিলেন, লেখক ও সাংবাদিক আনিসুল হক ও শাকুর মজিদ। তাঁরা এই প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া বৈশাখী টিভি ও আরএফএল কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পুরস্কার প্রাপ্ত পাঁচ গল্পকার হলেন আসিফ ইমতিয়াজ, সাকিব চৌধুরী, ইলিয়াস নাহিদ, হুমায়ুন রশিদ ও তামিম রহমান।
প্রতিযোগিতায় নির্বাচিত গল্পের নাট্যরূপ দিচ্ছেন দেশের পাঁচ নাট্যনির্মাতা। নাটকগুলি ঈদের দিন থেকে পঞ্চম দিন পর্যন্ত প্রতিদিন রাত ১০: ৩৫ মিনিটে প্রচারিত হবে বৈশাখী টেলিভিশনে।