গল্পটা পুরোনো হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাছরাঙা টেলিভিশনে ঈদের দিন রাত ১০টা ৩০ মিনিটে প্রচারিত হবে নাটক গল্পটা পুরোনো হবে না। মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন জাহিদ হাসান, মৌসুমী হামিদ প্রমুখ।
কাজের ব্যস্ততার কারণে স্ত্রী আয়শাকে তেমন একটা সময় দিতে পারে না পুলক। একদিন তারা ঘুরতে যায় কক্সবাজার। এই পাঁচ দিন পুলককে শুধু আয়শার কথা শুনতে হবে। রাত করে বাড়ি ফেরা, বাইরে খেয়ে আসা, সময় না দেওয়া ইত্যাদি যে কাজগুলো এত দিন পুলক করেছে, সেই একই কাজ করতে থাকে আয়শা। পুলক একসময় বুঝতে পারে তার ভুল।