গল্পটা 'সিনেমাহল'-এর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের একটি সিনেমা হল। বেশ পুরোনো। একটি নামও আছে সেই সিনেমা হলের। কচি খন্দকার অবশ্য নাম দিয়েছেন মধু-মালতী সিনেমা হল। এই নাম রেখেই তিনি নির্মাণ করছেন তাঁর নতুন ধারাবাহিক সিনেমাহল। হিসাব অনুযায়ী এটা তাঁর ষষ্ঠ ধারাবাহিক। নির্মাণ করেছেন বেশ কয়েকটি একক নাটকও।
নতুন ধারাবাহিকের গল্প প্রসঙ্গে কচি খন্দকার বললেন, একটি সিনেমা হলের গল্প এটি। মফস্বলের একটি সিনেমা হলকে কেন্দ্র করে যে গল্পগুলো থাকে, তা-ই উঠে আসবে এই ধারাবাহিকে।
আগামী মাসের প্রথম দিকে শুরু করবেন ধারাবাহিকটির শুটিং। এখন চলছে অভিনয়শিল্পী বাছাইয়ের কাজ।
কচি খন্দকার জানালেন, অভিনয়শিল্পীর তালিকায় আছেন তারিক আনাম খান, আবুল হায়াত, মোশাররফ করিম, মারজুক রাসেল, শখ, তৌসিফ মাহবুব, সোহেল খান, রিফাত চৌধুরী, ফারুক আহমেদ, মিজু আহমেদ প্রমুখ।