গল্পটি 'মহামানবের'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মহামানবের দেশে নাটকের একটি দৃশ্য
মহামানবের দেশে নাটকের একটি দৃশ্য

নাটকটির গল্প প্রসঙ্গে মান্নান হীরা বলেন, ‘১৯৭১ থেকে ১৯৭৫ পর্যন্ত সময়ের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা নিয়ে নির্মিত হয়েছে নাটকটি, যে গল্পের সঙ্গে জড়িয়ে আছেন আমাদের মহামানব বঙ্গবন্ধু।’

নাটকটিতে অভিনয় প্রসঙ্গে তারিক আনাম খান বলেন, ‘নাটকে আমার চেয়েও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছে ফজলুর রহমান বাবু। নাটকের গল্পটি বেশ ভালো। আমরা সবাই মিলে ঠিকঠাক অভিনয় করেছি। বাকিটা প্রচারের পর বলা যাবে।’

নাটকটি নিয়ে ফজলুর রহমান বাবুর সঙ্গেও কথা হয়। তিনি বলেন, ‘এটা একজন মুক্তিযোদ্ধার গল্প। সেই যোদ্ধা সাতই মার্চ বঙ্গবন্ধুর ভাষণ শুনে যুদ্ধে গিয়েছিলেন। ফিরে এসে তাঁর খুব ইচ্ছা ছিল বঙ্গবন্ধুকে সামনাসামনি একবার দেখবেন এবং তাঁর পায়ে হাত দিয়ে সালাম করবেন। কিন্তু শেষ পর্যন্ত কী হয় সেটা নিয়েই নির্মিত হয়েছে নাটকটি।’

মান্নান হীরা জানান, নাটকটি আসছে ১৫ আগস্ট প্রচারিত হওয়ার সম্ভাবনা রয়েছে।