গাজী টিভি

মজনুরা
গাজী টিভিতে ঈদের দিন থেকে ছয় দিন পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ছয়টা ১০ মিনিটে প্রচারিত হবে ধারাবাহিক নাটক মজনুরা। লিখেছেন জাকির হোসেন, পরিচালনা করেছেন জাহিদ হাসান। অভিনয় করেছেন জাহিদ হাসান, মৌ, ইনামুল হক, আ খ ম হাসান, শামীম জামান, অহনা, শশীসহ আরও অনেকে।
কুসুমপুর গ্রামে প্রেম করা নিষেধ। তা নিয়ে একেকজনের কাছে একেক রকম গল্প আছে। অনেকেই লুকিয়ে প্রেম করতে চায়। একদিন গ্রামের জঙ্গলে লুকিয়ে প্রেম করতে গিয়ে ধরা পড়ে শামীম আর ময়না। এরপর গ্রামে প্রেম করার জন্য জনমত তৈরি হয়।
আমি, তুমি এবং সে
গাজী টিভিতে ঈদের দিন সন্ধ্যা সাড়ে সাতটায় প্রচারিত হবে নাটক আমি, তুমি এবং সে। বিদেশি গল্প থেকে নাট্যরূপ দিয়েছেন নাজনীন হাসান চুমকী, পরিচালনা করেছেন সায়েদুজ্জামান মিঠু। অভিনয় করেছেন ইরেশ যাকের, অপর্ণা ঘোষ, সাঈদ বাবু প্রমুখ। তৃণা ধনী বাবার একমাত্র সন্তান, কিন্তু ভালোবেসে বিয়ে করে মধ্যবিত্ত পরিবারের মেধাবী ছেলে আসিফকে। বাসররাতেই তৃণা ভয় পেয়ে চিৎকার করে ওঠে। বাসায় চোর এসেছে। চোরকে ঘিরে ততক্ষণে ভিড় জমে গেছে।
ছায়াপির
গাজী টিভিতে ঈদের দিন রাত সাড়ে ১০টায় প্রচারিত হবে নাটক ছায়াপরি। লিখেছেন ও পরিচালনা করেছেন হুমায়ুন সাধু। অভিনয় করেছেন রওনক হাসান, স্বর্ণা, হুমায়ুন সাধু প্রমুখ। ছায়া তার জন্মদিন উপলক্ষে বন্ধুদের দাওয়াত দেয়। উদ্দেশ্য, এখান থেকে ছায়ার পরিবার তার জীবনসঙ্গী হিসেবে একজনকে পছন্দ করবে।
সেই চোখ
গাজী টিভিতে মঙ্গলবার রাত সাড়ে ১০টায় প্রচারিত হবে নাটক সেই চোখ। লিখেছেন ও পরিচালনা করেছেন মাতিয়া বানু শুকু। অভিনয় করেছেন তৌকীর আহমেদ, ফারাহ রুমা প্রমুখ। রুম্পা আর রবিনের খুব ভাব। তারা সব সময় একসঙ্গে থাকে। সবাই জানে তাদের প্রেমের কথা। রুম্পা ময়মনসিংহ যাবে। রুম্পা জানতে পারে, এই ময়মনসিংহকে ঘিরে রবিনের একটা গল্প আছে, যা সিনেমাকেও হার মানায়।
ইশারার অপেক্ষায়
গাজী টিভিতে বুধবার সন্ধ্যা সাড়ে সাতটায় প্রচারিত হবে নাটক ইশারার অপেক্ষায়। লিখেছেন মেজবাহউদ্দিন সুমন, পরিচালনা করেছেন জুয়েল শরিফ। অভিনয় করেছেন সজল, মেহজাবিন।
রাসেল আর তার ছোট ভাই একসঙ্গে থাকে। ছোট ভাই একসঙ্গে দু-তিনটা প্রেম করে। কিন্তু রাসেল একটা প্রেমও করতে পারে না। ছোট ভাই বড় ভাইকে প্রেমবিষয়ক নানা উপদেশ দেয়। কিন্তু রাসেল তাতে কান দেয় না।
সফাদার ডাক্তার
গাজী টিভিতে বুধবার রাত সাড়ে ১০টায় প্রচারিত হবে নাটক সফাদার ডাক্তার। লিখেছেন ও পরিচালনা করেছেন মনজুরুল হাসান। অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, স্বাগতা, তমালিকা কর্মকার, মঈন, নরেশ ভূঁইয়া প্রমুখ।
আলাল দুলাল ও দিশেহারা হাজি চান নাটকের দৃশ্যে মিশু সাব্বির ও নাঈম। গাজী টিভিতে ঈদের দিন থেকে ছয় দিন পর্যন্ত প্রতিদিন রাত নয়টায় প্রচারিত হবে ধারাবাহিকটি। লিখেছেন মেজবাউদ্দিন সুমন, পরিচালনা করেছেন পল্লব বিশ্বাস।