গাজী টিভি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাঈম ও নাজিরা মৌ মানিব্যাগ টেলিছ​বিতে। এটি গাজী টিভিতে ঈদের দ্বিতীয় দিন রাত ১১টা ৩০ মিনিটে প্রচারিত হবে। নুরুল আলম আতিকের রচনা ও পরিচালনায় টেলিছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত, আনিসুর রহমান মিলন, নাদিয়া।
নাঈম ও নাজিরা মৌ মানিব্যাগ টেলিছ​বিতে। এটি গাজী টিভিতে ঈদের দ্বিতীয় দিন রাত ১১টা ৩০ মিনিটে প্রচারিত হবে। নুরুল আলম আতিকের রচনা ও পরিচালনায় টেলিছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত, আনিসুর রহমান মিলন, নাদিয়া।

আমার হিয়ার মাঝে

গাজী টিভিতে ঈদের দ্বিতীয় দিন রাত ৮টা ৩০ মিনিটে প্রচারিত হবে নাটক আমার হিয়ার মাঝে। মাসুম শাহরীয়ারের রচনায় ও আবু হায়াত মাহমুদের পরিচালনায় নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান, সুবর্ণা মুস্তাফা, মম প্রমুখ। শুটিং শেষ করে বাড়ি ফেরে সুচিত্রা। শূন্য ফ্ল্যাট। ঘরে ফিরতেই সুচিত্রার মেয়ে শুভ্রার ফোন। সে জানায়, অনেক বছর পর কাল ঢাকা যাচ্ছে সুহাস আঙ্কেল। মফস্বল শহরে সুচিত্রা আর সুহাসদের বাড়িটা পাশাপাশি। দুজন পাশাপাশি বড় হয়েছে। সুহাস মফস্বলের একটা থিয়েটারের সঙ্গে কাজ করত। সুচিত্রা ফিরে যায় অনেক বছর আগের স্মৃতিতে।

এক্স ওয়াই জেড

গাজী টিভিতে ঈদের দিন রাত ১১টা ৩০ মিনিটে প্রচারিত হবে টেলিছবি এক্স ওয়াই জেড। শাফায়েত মনসুর রানার রচনা ও পরিচালনায় এই টেলিছবিতে অভিনয় করেছেন জন, অপর্ণা, আদনান ফারুক হিল্লোল প্রমুখ।

লিয়াকতের লটারি

গাজী টিভিতে ঈদের দ্বিতীয় দিন রাত ১০টা ৩০ মিনিটে প্রচারিত হবে নাটক লিয়াকতের লটারি। সাইফ আহম্মেদের রচনা ও পরিচালনায় নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান, সাজু খাদেম, ইনামুল হক, ঝুনা চৌধুরী, শহীদুল্লাহ সবুজ, সংগীতা চৌধুরী, মৌসুমী মৌ প্রমুখ। চা ও পানবিক্রেতা লিয়াকত হোসেন রাস্তার ধারে ফুটপাথের একটা অংশ দখল করে গড়ে তুলেছে তার দোকান। হঠাৎ করে লিয়াকত ১০ কোটি টাকার লটারি জিতে যায়। লটারি জিতে সে পড়ে মহা সমস্যায়। সে বুঝতে পারে না এত টাকার মালিক হয়ে তার কীভাবে চলাফেরা করা উচিত। একজনের পরামর্শে লিয়াকত একজন এক্সিকিউটিভ নিয়োগ দেয়। এক্সিকিউটিভ তাকে বড়লোক হওয়ার নানা রকম কায়দাকানুন শেখায়। শেখায় আরও অনেক কিছু।

আগে যদি জানতাম

গাজী টিভিতে ঈদের দিন রাত ৮টা ৩০ মিনিটে প্রচারিত হবে নাটক আগে যদি জানতাম। ফরহাদ আহমেদের রচনা ও পরিচালনায় নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সজল, মৌসুমী হামিদ, নিতু, আরিফ প্রমুখ। বিয়ের আসর থেকে পালিয়ে এসে মেঘ অপেক্ষা করে সানিয়াতের। সানিয়াতের সঙ্গে তার তিন বছরের প্রেম। ছেলেটা এমনিতে ভালো, তবে মাঝেমধ্যে অতিমাত্রায় নেশা করে। এত কিছুর পরও মেঘ সানিয়াতকে পাগলের মতো ভালোবাসে। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর সানিয়াত আসে। মেঘ তার সব গয়না, টাকাপয়সা সানিয়াতের হাতে দেয়। সানিয়াত প্রতারকের মতো অট্টহাসি দিয়ে মেঘকে মেরে গয়না নিয়ে পালাতে চায়। এদিকে এ পথ দিয়ে নিজের বাংলোবাড়িতে যাচ্ছিল আকাশ। রাস্তায় ধস্তাধস্তির শব্দ শুনতে পেয়ে এগিয়ে আসে। সে দেখতে পায় একটি মেয়েকে খুন করার চেষ্টা হচ্ছে। সানিয়াতের হাত থেকে মেঘকে বাঁচায় আকাশ। সানিয়াত পালিয়ে যায়।

বিদেশী বউ

গাজী টিভিতে ঈদের তৃতীয় দিন রাত ১০টা ৩০ মিনিটে প্রচারিত হবে নাটক বিদেশী বউ। ইমরাউল রাফাতের রচনা ও ওয়াসিম সিতারের পরিচালনায় নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, শ্রাবণ্য তৌহিদা, হিন্দোল, চিত্রলেখা গুহ, কিসলু প্রমুখ। চট্টগ্রামের মধ্যবিত্ত রক্ষণশীল পরিবারের ছেলে আবির দুবাই থেকে দেশে এসে ঢাকাইয়্যা মেয়ে সুলতানাকে বিয়ে করে। সে নতুন বউকে চিটাগাং নিয়ে যায়। আবিরের মা-বাবা ভেবে রেখেছে ছেলে দেশে এলে চট্টগ্রামের মেয়ের সঙ্গে তাকে বিয়ে দেবে। কিন্তু ছেলের সঙ্গে ছেলের বউ দেখে তারা খুব আহত হয়। এদিকে সুলতানার সামনে আরও বড় সমস্যা হয়ে দাঁড়ায় চট্টগ্রামের ভাষা। সে এই ভাষা না বুঝতে পারা। সুলতানাকে কেউ একটা কিছু নিয়ে আসতে বললে সে করে নিয়ে আসে আরেকটা। এতে সুলতানা কষ্ট পেলেও তা বুঝতে দেয় না কাউকে। আবির সুলতানাকে সান্ত্বনা দেয় কিছুদিন পর সব ঠিক হয়ে যাবে।

মুখোশ

গাজী টিভিতে ঈদের তৃতীয় দিন রাত ১১টা ৩০ মিনিটে প্রচারিত হবে টেলিছবি মুখোশ। নিয়াজ কামরানের রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন অপূর্ব, মম, মিশু সাব্বির, তমালিকা প্রমুখ। বাবা মৃত এবং মা হৃদ্‌রোগে আক্রান্ত। মা-ই তুর্যর জীবনের সবকিছু। সৎ বাবা আছেন, যার সঙ্গে একদমই বনিবনা হয় না। প্রতিদিনই ঝগড়া লেগেই আছে। একদিন সৎবাবা তুর্যকে বাড়ি থেকে বের করে দেয়। এমন সময় পরিচয় হয় পাপন নামের একজনের সাথে। যে তুর্যর দুঃসময়ে ওর থাকা-খাওয়ার ব্যাবস্থা করে। পাপনদের একটা গ্রুপ আছে। নাম ‘ব্ল্যাক মাস্ক’। পাপন এই গ্রুপের প্রধান। বাট্টু, নূর, ইশান এই গ্রুপের সদস্য। ওরা বিভিন্ন কোম্পানি, অফিসের অ্যাকাউন্ট হ্যাক করে সেখান থেকে টাকা তুলে নেয়। তুর্য একসময় ওদের সম্পর্কে জেনে যায়। তুর্যও ওদের দলে যোগ দেয়। এবং অল্প সময়ের মধ্যে সেও ওদের মতো একজন এক্সপার্ট হয়ে যায়।