গানে গানে হুমায়ূন আহমেদকে স্মরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হুমায়ূন আহমেদের জন্মদিন উপলক্ষে ‘চাঁদনী পসর’ নামের একটি অনুষ্ঠানে গান আর স্মৃতিচারণার মধ্য দিয়ে প্রয়াত এই লেখককে স্মরণ করবেন সংগীতশিল্পী এস আই টুটুল। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন তিনি। আগামীকাল ১৩ নভেম্বর হুমায়ূন আহমেদের জন্মদিন। এ উপলক্ষে এনটিএন বাংলা অনুষ্ঠানটি তৈরি করেছে।
এস আই টুটুল জানিয়েছেন, ‘চাঁদনী পসর’ অনুষ্ঠানে থাকছে হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে তৈরি চলচ্চিত্র ‘অনিল বাগচীর একদিন’-এর অংশবিশেষ আর ছবিটি নিয়ে মোরশেদুল ইসলামের কথা।
‘চাঁদনী পসর’ অনুষ্ঠানে হুমায়ূন আহমেদের গান করবেন সুবীর নন্দী, বারী সিদ্দিকী ও সেলিম চৌধুরী। থাকছে এস আই টুটুলের গানও।