গায়িকা তিশা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টিউন অব লাভ নাটকে আরফান নিশো ও তিশা
টিউন অব লাভ নাটকে আরফান নিশো ও তিশা

অভিনেত্রী তিশা এবার গায়িকা বনে গেলেন। চমকে ওঠার মতোই খবর বটে। তিশাভক্তরা নড়েচড়ে বসার আগে আসল খবর শুনে নিন। জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা গায়িকা হিসেবে আবির্ভূত হয়েছেন নাটকে। নাটকের নাম টিউন অব লাভ।
ইমেল হকের পরিচালনায় সম্প্রতি নির্মিত হলো এটি। নাটকে দেখা যাবে, গায়েহলুদ, জন্মদিনসহ নানা ধরনের সামাজিক অনুষ্ঠানে গান গাইতে যায় তিশা। তাদের একটা গানের দলও আছে। দলের মাঝে তিশাকে নিয়ে শুরু হয় নানা ধরনের টানাপোড়েন। এভাবেই এগিয়ে চলে গল্প। নাটকটি নিয়ে তিশার সঙ্গে অভিনয় করেছেন আরফান নিশো। নির্মাতা জানান, আগামী বছরের ভালোবাসা দিবস উপলক্ষে নাটকটি নির্মিত হয়েছে।