গুরু শিষ্যের গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাউল শফি মণ্ডল ও সংগীতশিল্পী সালমা
বাউল শফি মণ্ডল ও সংগীতশিল্পী সালমা

বাউল শফি মণ্ডল সংগীতশিল্পী সালমার গুরু। এ কথা কারও অজানা নেই। এই গুরু শিষ্য হাজির হবেন একটি অনুষ্ঠানে। আরটিভির নিয়মিত লাইভ স্টুডিও কনসার্ট ‘মিউজিক স্টেশন’-এ আগামীকাল গান শোনাবেন এই দুই গুরু শিষ্য।

অনুষ্ঠানে কী ধরনের গান গাইবেন জানতে চাইলে শফি মণ্ডল বলেন, ‘আমি তো সব সময় মহাজনদের গান গাই। কালও তাই শোনাব। যেমন বিজয় সরকার, রাধারমণসহ আরও কিছু মহাজনের গান গাওয়ার ইচ্ছে আছে।’
শিষ্যকে নিয়ে অনুষ্ঠানে হাজির হয়ে গান গাওয়ার ব্যাপারে বলেন, ‘আমার জন্য আনন্দের। আর আমার তো অনেক শিষ্য। তবে মানুষ শিষ্য বললেও আমি মনে করি ওরা আমার সন্তান। ওরা যখন ভালো করে তখন অন্যরকম অনুভূতি হয়।’
শুধু গান নয়, তার ফাঁকে ফাঁকে আড্ডা, ভক্তদের সঙ্গে টেলিফোনে কথাও বলবেন দুজন। সরাসরি এই অনুষ্ঠানটি আরটিভিতে প্রচারিত হবে আগামীকাল রাত ১১টা ২০ মিনিটে।