প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চ্যানেল নাইনে ঈদের দ্বিতীয় দিন রাত ১০টা ৩০ মিনিটে প্রচারিত হবে নাটক গোপনে। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন গৌতম কৈরি। এতে অভিনয় করেছেন সজল, রিচি সোলায়মান প্রমুখ।
মিতু আর তার বাবা এই দুয়ের সংসার। পুরোনো একটি বাড়িতে তাদের বসবাস। একদিন বাড়িভাড়ার বিজ্ঞাপন দেখে শরিফ নামের একজন আসে ভাড়ার জন্য। মিতু তাকে বাড়ি ঘুরিয়ে দেখায়। কিন্তু ভাড়া দেওয়ার শর্ত হলো, কোনো ব্যাচেলরকে ভাড়া দেওয়া যাবে না। শরীফ অনেক বুঝিয়েও রাজি করাতে পারে না মিতুকে। বেশ কিছুদিন পর শরীফ আবারও আসে। এসে বলে সে বিবাহিত। তার বউ থাকে গ্রামে।