ঘরে এল আরোহী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মা দিপা খন্দকারের কোলে আরোহী, পাশে বাবা ​শাহেদ আলী
মা দিপা খন্দকারের কোলে আরোহী, পাশে বাবা ​শাহেদ আলী

রাত সাড়ে ১২টায় হঠাৎই অভিনয়শিল্পী দিপা খন্দকার টের পেলেন—সময় হয়েছে। তাঁর স্বামী অভিনেতা শাহেদ আলী বুঝলেন, এবার হাসপাতালে নিতে হবে সন্তানসম্ভবা দিপাকে। শাহেদ ফোন করলেন অভিনয়শিল্পী সুইটিকে। ফোন পেয়েই সুইটি ও তাঁর স্বামী রিপন এলেন এ দম্পতির ধানমন্ডির বাসায়। এরপর দিপাকে নিয়ে যাওয়া হলো রাজধানীর একটি হাসপাতালে। রাত তিনটা ৫০ মিনিটে অপারেশনের মাধ্যমে ফুটফুটে এক কন্যাসন্তানের জন্ম দিলেন দিপা খন্দকার। এটা গতকাল রাতের ঘটনা।
এরপর সকালে যখন বাবা হওয়ার খবরটি জানালেন শাহেদ আলী, বললেন, ‘আমি খুবই খুশি। রাতের বেলা দিপাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়ার পর থেকে ভীষণ ঘোরের মধ্যে কেটেছে সময়গুলো। পরে মেয়ে হওয়ার খবর পাওয়া মাত্রই ওর নাম রাখা হলো “আরোহী”।’
বর্তমানে মা ও মেয়ে দুজনই সুস্থ আছে। আদ্রিক শিফুয়াত আলী নামে একটি ছেলেও আছে দিপা-শাহেদ দম্পতির।