ঘরের মধ্যে 'জগিং' করছেন সাজু খাদেম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাবার নির্দেশ—প্রতিদিন ভোরে পার্কে গিয়ে জগিং করার কথা তাঁর। কিন্তু ঘুম থেকে উঠতে দেরি হওয়ায় বাসায় বসার ঘরেই সেরে নেন ভোরের ‘জগিং’। একদিন ঠিকই ধরাও পড়ে যান বাবার সামনে! তারপর যা হওয়ার তাই। রাজধানীর নিকেতনের একটি বাড়িতে গতকাল শুক্রবার সন্ধ্যায় চলছিল এমন এক সকালের দৃশ্যধারণ। নাটকের নাম ‘নয়-ছয়’। যেখানে ছেলের ভূমিকায় অভিনেতা সাজু খাদেম আর বাবা আমিরুল হক চৌধুরী। নাটকটি পরিচালনা করছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। বেশ কিছুদিন ধরে নিয়মিত প্রচারিত হচ্ছে নাটকটি। মজার এই শট দিয়ে এসে কথা বললেন সাজু খাদেম। ‘“নয়-ছয়’ ধারাবাহিকটি প্রচারের পর থেকে বেশ সাড়া পেয়েছি। এখন ধারাবাহিকটি শেষ দিকে।’
পরিচালক জানালেন, এই ধাপেই শেষ হয়ে যাবে ‘নয়-ছয়’ এর শুটিং। তবে শেষ করার আগে টানা কয়েক দিন নিকেতনে চলবে দৃশ্য ধারণের কাজ।’
‘নয়-ছয়’ প্রচারিত হচ্ছে মাছরাঙা টেলিভিশন।