প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আরটিভিতে ঈদের দিন রাত ৮টা ৩৬ মিনিটে প্রচারিত হবে নাটক ঘাউড়া মজিদ। আকাশ রঞ্জনের রচনা ও শামীম জামানের পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন মোশাররফ করিম, মম, শামীম জামান প্রমুখ। কথায় কথায় ঘাউড়ামি করা মজিদের স্বভাব। নতুন বিয়ে করা বউকে মারধর করে, গালিগালাজ করে সে। এর পেছনে অবশ্য কারণ আছে। মজিদ যখন পছন্দ করে বিয়ে করতে যায়, তখন তার শ্বশুর একটা শর্ত দেন। তাঁর মেয়েকে মজিদ সুখে রাখবে এই মর্মে ৩০০ টাকার স্ট্যাম্পে লিখিত দিতে হবে। সে লিখিত দিয়ে বিয়ে করে। বিয়ের পর অত্যাচার শুরু করে। মজিদের রাগ, কেন তার শ্বশুর লিখিত নিলেন। কাগজে লিখিত দিয়ে তো আর শান্তি আসে না। অবশেষে লিখিত নেওয়ার কারণ তার শ্বশুর একসময় বলেন। তখন নাটকের ঘটনা মোড় নেয় অন্যদিকে।