চরিত্রটি খুবই রহস্যময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্যান্ড সংগীতের জনপ্রিয় শিল্পী শাফিন আহমেদ। এবার তিনি অভিনয় করতে যাচ্ছেন ধারাবাহিক নাটকে। মিডনাইট ফ্যালকন নামের এই নাটকের পরিচালক তারিক মুহাম্মাদ। গতকাল কথা হলো শাফিন আহমেদের সঙ্গে।
শাফিন আহমেদ
শাফিন আহমেদ

নাটকে অভিনয় করতে রাজি হলেন কেন?
অভিনয় করার চিন্তা কখনোই করিনি। তবে কখনো যে প্রস্তাব আসেনি, তা কিন্তু নয়। যে ধরনের গল্প টিভির পর্দায় দেখি, ওই ধরনের গল্পে নিজেকে কখনো ভাবিনি। মিডনাইট ফ্যালকন নাটকের পরিচালক তারিক যখন আমার কাছে এলেন, তাঁর সঙ্গে কথা বলে মনে হয়েছে, কাজটা করা যায়। আমি তাঁকে বলেছিলাম, কোনো গতানুগতিক রোমান্টিক গল্প দাঁড় কোরো না। আমি ওসবে আগ্রহী না। আমি ক্রাইম থ্রিলার টাইপের বা রহস্যগল্পে নিজেকে গোয়েন্দা চরিত্রে দেখতে পারি। তারিকও সেভাবে গল্পটা লিখেছেন। নাটকে আমার চরিত্র খুবই রহস্যময়।
রহস্যগল্পে আগ্রহী হলেন কেন?
ছোটবেলা থেকে প্রচুর গোয়েন্দা কাহিনি পড়েছি। চমৎকার এসব গল্প পড়ে রোমাঞ্চিত হয়েছি। কিছু চরিত্র মনের মধ্যে বসে গেছে। এর মধ্যে আছে ফেলুদা, শার্লক হোমস। আমার মনে হচ্ছে, এ ধরনের গল্পে কাজ করে যেমন চ্যালেঞ্জ থাকবে, তেমনি আনন্দও পাওয়া পাবে।
আপনি গানের শিল্পী, নাটকে আপনার কোনো গান থাকার সম্ভাবনা আছে?
নাটকের শিরোনাম গানটি করার জন্য তাঁরা প্রস্তাব করেছেন। পাশাপাশি নাটকের নানা অংশে ঘুরেফিরে আমার গাওয়া অন্য গানগুলো থাকবে।
সাক্ষাৎকার মনজুর কাদের