চলচ্চিত্রের মত নাটকেও 'চুক্তিপত্র' চান এজাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এজাজুল ইসলাম
এজাজুল ইসলাম

চলচ্চিত্রের মত নাটকেও ‘চুক্তিপত্র’ তৈরির নিয়ম থাকা উচিত বলে মনে করেন অভিনেতা এজাজুল ইসলাম। নাটকে চুক্তিপত্র না থাকার ফলে নানা ধরনের সমস্যায় পড়েন তারকাসহ সংশ্লিষ্ট সবাই। এ দাবি এজাজের। বেশ কিছু ঘটনা উল্লেখ্য করে তিনি বললেন, ‘নাটকের ঠিক আগ মুহূর্তেও শুটিং ক্যানসেল হয়। আবার অনেক সময় শুটিংয়ে গিয়ে শুনি আজ শুটিং হচ্ছে না। কিন্তু এই সময় আমাদের কিছুই করার থাকে না।’
এদিকে উল্টো ঘটনাও ঘটে বলে জানান এজাজ। অনেক তারকা আছেন শুটিং হুট করে বাতিল করেন, তখন পরিচালক পড়েন বিপদে। তাই সবকিছুর সহজ সমাধান হলো এটা একটা স্বচ্ছ চুক্তিপত্র থাকা। এর ফলে আর্থিক ব্যাপারেও কোনো ঝামেলা থাকে না।

বলেন, ‘আপনি খেয়াল করলে দেখবেন অনেক পরিচালক ও তারকা অনেক সময় এমন নানা অভিযোগ করেছে। তাদের সমস্যা সমাধান হয়ে গেলে আর কোনো কথা শোনা যায় নি। তাই আমার কাছে মনে হয়, এই ব্যাপারটি নাটকের লোকজন ভেবে দেখতে পারেন।’
জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের হাত ধরে নাটকে নাম লেখান এজাজুল ইসলাম। এখন পর্যন্ত অভিনয় করেছেন ৩৪টি ছবিতে। নাটকের তালিকাটাও লম্বা। এছাড়া জড়িত আছেন ডাক্তারি পেশার সঙ্গেও।