চাঁদরাতের আয়োজন

ঈদের শুরু এখান থেকেই। তাই চাঁদরাতেও সরব দেশের বেশ কিছু টেলিভিশন চ্যানেল। ঈদের আগের রাতের টিভিতে বিশেষ যা থাকছে, তার দিকে একটু চোখ বুলিয়ে নিতে পারেন।
বাংলাদেশ টেলিভিশন
বেলা ৩-০০ চলচ্চিত্র হারানো প্রেম (বাপ্পারাজ, মৌসুমী, ওমর সানী)। সন্ধ্যা ৭-০০ আলোচনা অনুষ্ঠান: ঈদের তাৎপর্য। সন্ধ্যা ৭-৩০ বিশ্বকাপ ফুটবল ২০১৮-এর ওপর বিশ্লেষণমূলক আলোচনা অনুষ্ঠান। রাত ৮-৫০ নাটক: অযান্ত্রিক (পুনঃপ্রচার)। রাত ১০-৩০ ম্যাগাজিন অনুষ্ঠান আনন্দমেলা (পুনঃপ্রচার)।
দুরন্ত টিভি
রাত ১০-০০ রঙের খেলায় সুরের ভেলায় (বিশেষ পর্ব)।
চ্যানেল আই
সন্ধ্যা ৬-১০ ধারাবাহিক নাটক না জেনে নারায়ণগঞ্জ। সন্ধ্যা ৭-৫০ নাটক চাঁদ উঠেছে ফুল ফুটেছে, পরিচালনা রেজানুর রহমান (সজল, সামিয়া অথৈ)।
এটিএন বাংলা
সন্ধ্যা ৭-৫০ নাটক শেষ পৃষ্ঠা, পরিচালনা আজাদ আল মামুন (সজল, মেহজাবীন)। রাত ৯-০০ নাটক মেয়েটার রাগ বেশি, পরিচালনা মাবরুর রশীদ (এস এন জনি, সাফা কবির)। রাত ১০-৩০ নাটক শাড়ি, পরিচালনা হিমেল আশরাফ (আফরান নিশো, সাবিলা নূর)। রাত ১১-৩০ টেলিছবি ভিতর বাহির, পরিচালনা বি ইউ শুভ (আফরান নিশো, তানজিন তিশা)।
আরটিভি
সকাল ১০-৪০ ‘তারকালাপ’। সন্ধ্যা ৭-৫০ নাটক রেড কার্ড ইয়োলো কার্ড, পরিচালনা তপু খান (মাজনুন মিজান, রুনা খান, ইরফান সাজ্জাদ, তানজিন তিশা)। রাত ৯-০০ মিউজিক্যাল শো ‘ক্লাব এশিয়া’।