চাঁদরাতের টিভি আয়োজন

বাংলাদেশ টেলিভিশনে চাঁদরাত ১০টা ২৫ মিনিটে দেখানো হবে ব্যান্ডসংগীতের অনুষ্ঠান ‘রক কার্নিভ্যাল’। এতে সংগীত পরিবেশন করেছে গানের দল জলের গান। এই অনুষ্ঠানে আরও থাকছে প্রমিথিউস, ফিডব্যাক, ওয়ারফেইজ, চিরকুট, ডিফরেন্ট টাচ্, আর্কসহ আরও বেশ কয়েকটি দলের পরিবেশনা

গত ৫ মে ঢাকায় গান গেয়ে গেলেন ভারতীয় সংগীত পরিচালক জুটি বিশাল ও শেখর। তাঁদের কনসার্টের ধারণকৃত অনুষ্ঠানটি দেখানো হবে এবার। আরটিভিতে ঈদের আগের দিন রাত ৮টা ৪০ মিনিটে প্রচারিত হবে ‘বিশাল শেখর লাইভ ইন ঢাকা’ নামের এই অনুষ্ঠান

বাঁধন ও সজল অভিনয় করেছেন নাটক মুখোশ-এ। চ্যানেল আইয়ে ঈদের আগের দিন সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে প্রচারিত হবে রেজানুর রহমান নির্মিত এই নাটকটি। এতে আরও অভিনয় করেছেন সুমনা সোমা, মাহবুবা রেজানুর, সাহানা সুমী, সুকর্ণ হাসান, সাজিন প্রমুখ

লাভ িস্পড টেলিছবির দৃশ্যে অভিনেতা আমিন খান ও অভিনেত্রী পপি। এটিএন বাংলায় ঈদের আগের দিন রাত ১০টা ৫০ মিনিটে এটি প্রচারিত হবে। শারমীন চৌধুরীর রচনায় টেলিছবিটি পরিচালনা করেছেন জি এম সৈকত
গাজী টিভিতে চাঁদরাত ৮টায় দেখানো হবে গেম শো ‘আজকের অনন্যা’র বিশেষ পর্ব। এতে অংশ নিয়েছেন অভিনেত্রী ও উপস্থাপক তানিয়া হোসাইন, অভিনেত্রী ও মডেল সাবিলা নূর, মিম চৌধুরী ও রথী। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন অভিনেত্রী বাঁধন। একটি বিশেষ পর্বে অতিথি হয়ে আসেন সংগীতশিল্পী মেহরাব
