চার পেরোল মাছরাঙা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেখতে দেখতে চার বছর পার করল মাছরাঙা টেলিভিশন। ‘রাঙাতে এলো মাছরাঙা’ স্লোগান নিয়ে ২০১১ সালের ৩০ জুলাই আনুষ্ঠানিক যাত্রা শুরু করে মাছরাঙা টেলিভিশন। চার বছর পূর্তি ও পাঁচ বছরে পদার্পণ উপলক্ষে আজ নানা ধরনের অনুষ্ঠানের আয়োজন করেছে তারা। এর মধ্যে বেলা ১১টায় কেক কাটার মধ্য দিয়ে বর্ষপূর্তি উদ্যাপনের আনুষ্ঠানিকতা শুরু হবে। মাছরাঙার স্টুডিও থেকে কেক কাটা পর্বটি সরাসরি সম্প্রচার করা হবে। এ ছাড়া সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে প্রচারিত হবে বিশেষ টেলিছবি জার্মোফোবিক ম্যান, রাত ৯টা ২০ মিনিটে প্রচারিত হবে পথচলার চার বছরের নানা চিত্র নিয়ে অনুষ্ঠান ‘পেছন ফিরে দেখা’। রাত ১১টায় সরাসরি গানের অনুষ্ঠান ‘তোমায় গান শোনাব’তে গান পরিবেশন করবেন অনুপমা মুক্তি। নতুন বছরে অনুষ্ঠান ও সংবাদের ক্ষেত্রে আরও অনেক অভিনবত্ব যোগ করার পরিকল্পনা রয়েছে চ্যানেলটির।