চার শিক্ষার্থীকে নিয়ে 'ফিরে চল মাটির টানে'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এর আগে আয়োজন ছিল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যেই। এবার যোগ দিলেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। বলা হচ্ছে শাইখ সিরাজের উপস্থাপনায় ‘ফিরে চল মাটির টানে’ অনুষ্ঠানের কথা। এবারের পর্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের আরশাদ ও রূপা এবং শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাধারণ কৃষি বিভাগের নওশাদ ও ঋতি অংশ নিয়েছেন মাঠপর্যায়ে ব্যবহারিক কৃষিকাজের এই কার্যক্রমে। তাঁরা কাকডাকা ভোরে কৃষিশ্রমিক হিসেবে শ্রমিকের হাটে নিজেদের শ্রম বিক্রি দিয়ে শুরু করেন তাঁদের কাজ। তারপর এক কৃষকের জমিতে তাঁরা অংশ নেন বোরো রোপণ মৌসুমের সব কাজে। এভাবে ধাপে ধাপে এগিয়ে যায় তাঁদের কাজ।
তাঁদের এই কার্যক্রম দেখা যাবে ‘হৃদয়ে মাটি ও মানুষ’ অনুষ্ঠানে। আজ রাত ৯টা ৫০ মিনিটে, চ্যানেল আইতে।