প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এটিএন বাংলায় ঈদের ছয় দিন রাত ৮টা ১৫ মিনিটে প্রচারিত হবে খণ্ড নাটক চুটকি ভান্ডার। বাংলায় প্রচলিত ছয়টি চুটকি নিয়ে তৈরি হয়েছে ছয়টি নাটক। সবগুলো মিলিয়েই চুটকি ভান্ডার। ফজলুল সেলিম ও আমানুল হক হেলালের রচনায় নাটকগুলো পরিচালনা করেছেন শামীম জামান। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শামীম জামান, সাজু খাদেম, আ খ ম হাসান, প্রাণ রায়, জয়রাজ, ফারহানা মিলি, আলভী, রহমত আলী, আমানুল হক হেলাল, তারেক স্বপন, সেলিনা আফরি প্রমুখ। চুটকি ভান্ডার-এর প্রতিটি পর্বের একটি করে আলাদা নাম দেওয়া হয়েছে। গল্পগুলো হলো ‘এক পায়ে খাড়া’, ‘আই এগ্রি উইথ ইউ’, ‘লাল লিপস্টিক’, ‘ফ্রি গানের আসর’, ‘অতি চালাকের গলায় দড়ি’ ও ‘পেছনের দরজা’।