চৈনিক চিকিৎসক...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবদুল মজিদ ও বিখ্যাত চৈনিক চিকিৎসক টেলিছবির দৃশ্য
আবদুল মজিদ ও বিখ্যাত চৈনিক চিকিৎসক টেলিছবির দৃশ্য

টানা প্রায় তিন ঘণ্টা ব্যস্ত থাকতে হয়েছে রূপসজ্জাকারকে। তবেই অভিনেতা ফারুক আহমেদ হয়েছেন চীন দেশের চিকিৎসক ‘সি’। তাঁর সঙ্গে সহকর্মী ‘চং’ চরিত্রে অভিনয় করেছেন শামীমা নাজনীন। ঈদ উপলক্ষে নির্মাতা অঞ্জন আইচ নির্মাণ করেছেন আবদুল মজিদ ও বিখ্যাত চৈনিক চিকিৎসক নামে একটি টেলিছবি। এখানেই এই দুই অভিনয়শিল্পীকে দেখা গেছে চৈনিক চিকিৎসক হিসেবে।
এমন চরিত্রের জন্য নিজেকে তৈরি করা প্রসঙ্গে ফারুক আহমেদ বললেন, ‘আমি ইন্টারনেটের সাহায্য নিয়ে চরিত্রের সাজ-পোশাকটা ঠিক করেছি। তারপর রূপসজ্জাকার খলিল ভাইয়ের সহযোগিতা নিয়ে তৈরি করেছি এই চরিত্রটিকে। এখন কাজ শেষ করে মনে হচ্ছে, ভালোই হয়েছে সব মিলিয়ে।’
গেল সপ্তাহে গাজীপুরের পুবাইলে হলো টেলিছবিটির শুটিং। এতে আরও অভিনয় করেছেন জাহিদ হাসান, অপর্ণা ঘোষসহ অনেকে।
আবদুল মজিদ ও বিখ্যাত চৈনিক চিকিৎসক টেলিছবিটি প্রচারিত হবে বাংলাভিশনের ঈদ অনুষ্ঠানমালায়।