চ্যানেল আই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঈদে টেলিভিশনের অন্যতম জনপ্রিয় অনুষ্ঠান শাইখ সিরাজের পরিকল্পনা, উপস্থাপনা ও পরিচালনায় ‘কৃষকের ঈদ আনন্দ’ এবার ধারণ করা হয়েছে মানিকগঞ্জ জেলার জয়মণ্ডপে। মানিকগঞ্জের কৃতী সন্তান জনপ্রিয় শিল্পী মমতাজও অংশ নেবেন এই অনুষ্ঠানে এবার, গাইবেন গান। কৃষকের ঈদ আনন্দ চ্যানেল আইতে প্রচারিত হবে ঈদের পরদিন বিকেল সাড়ে চারটায়।
ঈদে টেলিভিশনের অন্যতম জনপ্রিয় অনুষ্ঠান শাইখ সিরাজের পরিকল্পনা, উপস্থাপনা ও পরিচালনায় ‘কৃষকের ঈদ আনন্দ’ এবার ধারণ করা হয়েছে মানিকগঞ্জ জেলার জয়মণ্ডপে। মানিকগঞ্জের কৃতী সন্তান জনপ্রিয় শিল্পী মমতাজও অংশ নেবেন এই অনুষ্ঠানে এবার, গাইবেন গান। কৃষকের ঈদ আনন্দ চ্যানেল আইতে প্রচারিত হবে ঈদের পরদিন বিকেল সাড়ে চারটায়।

অঙ্ক শ্লোক

চ্যানেল আইতে হ‌ুমায়ূন আহমেদের নাটক অঙ্ক শ্লোক দেখানো হবে ঈদের দিন সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে। মেহের আফরোজ শাওনের চিত্র্যনাট্য ও পরিচালনায় এতে অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, নীলাঞ্জনা নীলা, রাব্বি, এহসানুর রহমান, জয়ন্ত চট্টোপাধ্যায় প্রমুখ। হঠাৎ মানসিক পরিবর্তনের কারণে এক লেখক কোনোভাবেই নতুন গল্প খুঁজে পাচ্ছেন না। এদিকে অনেক জায়গা থেকে তাঁর কাছে লেখা জমা দেওয়ার জন্য চাপ আসছে। কোনোভাবেই কোনো উপায় খুঁজে না পেয়ে এক বন্ধুর দাওয়াতে সেই বন্ধুর গ্রামে যান লেখক। সেখানকার এক স্কুলমাস্টার নামকরা এই লেখকের সঙ্গে দেখা করতে আসেন। বিরক্ত হন লেখক। কথায় কথায় লেখক জানতে পারেন, স্কুলের এই মাস্টার বাচ্চাদের অঙ্কভীতি দূর করার জন্য অঙ্ককে শ্লোক বানিয়ে বাচ্চাদের অঙ্ক শেখান। এভাবে বের হয়ে আসে নতুন এক কাহিনি। লেখক খুঁজে পান তাঁর নতুন গল্প।

কুস্তি

চ্যানেল আইতে সালাহউদ্দিন লাভলু পরিচালিত নাটক কুস্তি দেখানো হবে ঈদের দিন রাত ৯টা ৩৫ মিনিটে। এতে অভিনয় করেছেন মীর সাব্বির, শর্মীমালা, আ খ ম হাসান প্রমুখ।

হাসেম আলী হাসু লাফ দিয়ে ঘুম থেকে ওঠে। এ কেমন স্বপ্ন দেখল সে! গ্রামের মেয়ে সুরাইয়া ওর নাম ধরে ব্যাকুল কণ্ঠে ডাকছে। ডাক শুনে হাসু পাগলের মতো ছুটে যায়, তুলে নেয় সুরাইয়াকে, তারপর আরও কত কী; কিন্তু সবই স্বপ্নে। স্বপ্নে ঘটে যাওয়া এই প্রেমময় ঘটনাকে হাসু নিছক স্বপ্ন ভাবতে রাজি নয়, স্বপ্নের মধ্যে আটকেও রাখতে চায় না ঘটনাটি, স্বপ্নের বাস্তবায়ন চায় সে। হাসেম আলী হাসুর সঙ্গে পাল্লা দিয়ে মাঠে নামে আরেক যুবক কাশেম আলী কাশু। কাশুও স্বপ্ন দেখতে শুরু করে সুরাইয়াকে নিয়ে। স্বপ্ন দেখার বেলায় কাশু থাকে হাসুর চেয়ে এক ধাপ এগিয়ে। হাসু তো স্বপ্নে সুরাইয়াকে সাইকেলে তুলে ঘোরাঘুরি করে। শেষ পর্যন্ত কে পাবে সুরাইয়াকে, হাসু না কাশু?

সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না

চ্যানেল আইতে ঈদের তৃতীয় দিন বিকেল ৪টা ৩০ মিনিটে প্রচারিত হবে টেলিছবি সংযোগ দেয়া সম্ভব হচ্ছে না। রচনা বৃন্দাবন দাস। পরিচালনা সাইদুর রহমান রাসেল। অভিনয়ে মেহ্জাবীন, তৌসিফ ও আরফান আহমেদ।

চ্যানেল আইয়ে ঈদের দ্বিতীয় সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে দেখানো হবে রাবেয়া খাতুনের গল্প অবলম্বনে নাটক নাটকীয় বাস্তব। এর একটি দৃশ্যে ইরফান সাজ্জাদ ও তিশা। নাটকটির নাট্যরূপ ও পরিচালনা করেছেন আবুল হায়াত। এতে আরও অভিনয় করেছেন নাদীয়া খানম, লিনা ফেরদৌসী, আবুল হায়াত প্রমুখ।
চ্যানেল আইয়ে ঈদের দ্বিতীয় সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে দেখানো হবে রাবেয়া খাতুনের গল্প অবলম্বনে নাটক নাটকীয় বাস্তব। এর একটি দৃশ্যে ইরফান সাজ্জাদ ও তিশা। নাটকটির নাট্যরূপ ও পরিচালনা করেছেন আবুল হায়াত। এতে আরও অভিনয় করেছেন নাদীয়া খানম, লিনা ফেরদৌসী, আবুল হায়াত প্রমুখ।

হাঁচি

চ্যানেল আইতে ঈদের তৃতীয় দিন সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে প্রচারিত হবে নাটক হাঁচি। এটি রচনা ও পরিচালনা করেছেন আশফাক নিপুণ। অভিনয় করেছেন মারজুক রাসেল, নাদিয়া, আরজে অপু, নীলা, আবুল হায়াত প্রমুখ।

আহসান সাহেব বেশ কড়া ধাঁচের লোক। একটা এজেন্সির মালিক। এজেন্সিতে কর্মচারী ২০ জন। কিন্তু এ ২০ জনকে দিয়ে ২০০ জনের কাজ করান তিনি। মেজাজ খারাপ হলে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়েন তিনি, ছেলে হোক অথবা মেয়ে হোক, যেকোনো কর্মচারীকেই একেবারে ধুয়ে ফেলেন। বউ তাঁকে ছেড়ে চলে গেছে আরও অনেক আগে। একমাত্র ছেলে দেশের বাইরে পড়াশোনা করে, মায়ের সঙ্গে থাকে। আহসান সাহেব বছরে একবার গিয়ে ছেলেকে দেখে আসেন। তখন তিনি যত দিন ছেলে সঙ্গে থাকেন, স্ত্রীর চেহারাও দেখতে পান না। বলাবাহুল্য, তাঁর এই খিটখিটে মেজাজের কারণে আজ তাঁরা আলাদা। আহসান সাহেবের শখ উচ্চাঙ্গসংগীত শোনা। বাসায় বাবুর্চি আছে, যখন যা রান্না করার করে দেয়, তা-ই খাওয়া হয়। আর আছে বিশ্বস্ত ইউসুফ। একমাত্র ইউসুফ পারে আহসান সাহেবের ঝড়ঝাপটার সামনেও উটের মতো বালিতে মুখ গুঁজে দাঁড়িয়ে থাকতে।