চ্যানেল আই অনুষ্ঠানসূচি
২৪ সেপ্টেম্বর, বৃহস্পতিবার
সন্ধ্যা ৬-১০ দিনদুপুরে দিনাজপুরে। ৭-৫০ মফিজ মিয়ার চরিত্র ফুলের মত পবিত্র। ১১-৩০ আনন্দ আড্ডা।
ঈদের দিন
সকাল ৮-০৫ তৃতীয় মাত্রা। ৯-৩০ শোলাকিয়ার ঈদের জামাত। সরাসরি। ১০-৪০ ঈদ আনন্দ। ১২-০৫ বঙ্গত। ২-৩০ পূর্ণদৈর্ঘ্য বাংলা ছবি: প্রার্থনা (জয়, মৌসুমী নাগ, নওশীন, তৌকীর আহমেদ)। ৫-১০ ফেরদৌস আরার গান। ৬-১০ দিনদুপুরে দিনাজপুরে। ৭-৫০ ভালোবাসার গল্প। ৯-৩৫ ইতি, সুজন ও একটি লাটিম। ১২-০০ ভালোবাসার বাংলাদেশ।
২৬ সেপ্টেম্বর, শনিবার
সকাল ৯-৪৫ তৃতীয় মাত্রা। ১০-৩০ পূর্ণদৈর্ঘ্য বাংলা ছবি: জিরো ডিগ্রি (মাহফুজ আহমেদ, জয়া আহসান, রুহি, ইরেশ যাকের, মীর রাব্বি)। ৪-৩০ কৃষকের ঈদ আনন্দ। ৬-১০ দিনদুপুরে দিনাজপুরে। ৭-৫০ আমাকে ডিজেল দিন। ৯-৩৫ আমাকে ডিজেল দিন। ১২-০০ ভালোবাসার বাংলাদেশ।

২৭ সেপ্টেম্বর, রোববার
সকাল ৯-৪৫ তৃতীয় মাত্রা। ১০-৩০ পূর্ণদৈর্ঘ্য বাংলা ছবি: কমন জেন্ডার (সোহেল খান, বাপ্পি আশরাফ, সাঈদ বাবু, হাসান মাসুদ)। ২-৩০ ওভার ট্রাম্প। ৪-৩০ বাগান বাড়ির রহস্য। ৬-১০ দিনদুপুরে দিনাজপুরে। ৭-৫০ অন্তঃস্রোত। ৯-৩৫ ডানা মেলে। দিনদুপুরে দিনাজপুরে নাটকের একটি দৃশ্য। চ্যানেল আইয়ে ২৪ সেপ্টেম্বর থেকে আগামী ১ অক্টোবর পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৬টা ১০ মিনিটে দেখানো হবে ধারাবাহিক নাটকটি। ফরিদুর রেজা সাগরের ‘ছোটকাকু’ সিরিজের উপন্যাস থেকে নাট্যরূপ দিয়েছেন ও পরিচালনা করেছেন আফজাল হোসেন। অভিনয় করেছেন আফজাল হোসেন, অর্ষা, সীমান্ত, প্রবাল, মুনিয়া ইসলাম, হিন্দোল, এ কে আজাদ সেতু, নিয়াজ মোরশেদ প্রমুখ।

ভালোবাসার গল্প
চ্যানেল আইয়ে ঈদের দিন সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে প্রচারিত হবে নাটক ভালোবাসার গল্প। হুনমায়ূন আহমেদের গল্প থেকে নাট্যরূপ দিয়েছেন মারুফ রেহমান, পরিচালনা করেছেন মেহের আফরোজ শাওন। অভিনয় করেছেন শবনম ফারিয়া, স্বাধীন খসরু, জয়িতা, ঝুনা চৌধুরী, নওমিতা, এজাজুল ইসলাম, মতিউল আলম প্রমুখ।
বাগানবাড়ির রহস্য
চ্যানেল আইয়ে ২৭ সেপ্টেম্বর বিকেল সাড়ে চারটায় প্রচারিত হবে টেলিছবি বাগানবাড়ির রহস্য। লিখেছেন আনিসুল হক, পরিচালনা করেছেন তাহের শিপন। অভিনয় করেছেন মীর সাব্বির, অপর্ণা ঘোষ, নাদিয়া, তৌসিফ মাহবুব, অবাক, মুনিরা মিঠু প্রমুখ। মাঝপথে গাড়ি নষ্ট। একটা রেস্ট হাউসে গিয়ে উঠেছে চপল, স্বাধীন আর জাহিন। এখানে আরও আছে শিশির আর তার দাদি। রেস্ট হাউসে ভূতের উপদ্রব। শিশির মানসিক রোগী। এদিকে গভীর রাতে ভূতের মুখোমুখি হয় সবাই।
ইতি, সুজন ও একটি লাটিম
চ্যানেল আইয়ে ঈদের দিন রাত ৯টা ৩৫ মিনিটে প্রচারিত হবে নাটক ইতি, সুজন ও একটি লাটিম। লিখেছেন মাসুম রেজা, পরিচালনা করেছেন সালাহউদ্দিন লাভলু। অভিনয় করেছেন মিথিলা, চঞ্চল চৌধুরী, সালাহউদ্দিন লাভলু প্রমুখ। ইতি, সুজন আর নাসির। কিন্তু ওদের মাঝে একটি লাটিম। সুজনের শৈশবের লাটিম। এখনো সেই লাটিম সুজন তার কাছে রাখে। ইতির বিয়ে হবে। সুজন খুশি হতে পারে না। সে বুঝতে পারে, ইতিকে সে ভীষণ ভালোবাসে। এক প্রৌঢ়ের পরামর্শে সে এক নির্জন জায়গায় গিয়ে লাটিমটা ঘুরায়। ঘুরন্ত লাটিম হাতের তালুতে তুলে নেয়। লাটিম থেকে একটা দমকা বাতাস গিয়ে ছুঁয়ে দেয় ইতির শরীর। এরপর...
কৃষকের ঈদ আনন্দ
চ্যানেল আইয়ে ২৬ সেপ্টেম্বর বিকেল সাড়ে চারটায় প্রচারিত হবে গেম শো ‘কৃষকের ঈদ আনন্দ’। গ্রন্থনা, উপস্থাপনা ও পরিচালনা করেছেন শাইখ সিরাজ। অনুষ্ঠানটি ধারণ করা হয়েছে উগান্ডার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে এম বারারা জেলার কাবোহে নামের এলাকার একটি মাঠে। কৃষিকাজের সঙ্গে সংশ্লিষ্ট অনেকেই অংশ নিয়েছে বিভিন্ন খেলায়। এই যেমন বালিশ লড়াই, মিষ্টি আলুর গুঁড়া থেকে বিন খোঁজা, মা ও ছেলের বিন দৌড় এবং তৈলাক্ত কলাগাছে ওঠা। বাংলা গানের সঙ্গে নাচ করেছে স্থানীয় কৃষক পরিবারের তরুণীরা। রয়েছে তথ্যচিত্র। অনুষ্ঠানের আরেকটি অংশ ধারণ করা হয়েছে নবাবগঞ্জ উপজেলার চুরাইন মাঠে। এই এলাকার কৃষকদের নিয়ে রয়েছে আরও আয়োজন।
বাতাসের মানুষ
চ্যানেল আইয়ে ২৬ সেপ্টেম্বর রাত ৯টা ৩৫ মিনিটে দেখানো হবে টেলিছবির বাতাসের মানুষ। লিখেছেন ফিদিয়া কামাল, পরিচালনা করেছেন মাহফুজ আহমেদ। অভিনয় করেছেন শবনম ফারিয়া, মাহফুজ আহমেদ, আফরান নিশো প্রমুখ। গান ফয়সালের জীবন। নিশাকে সে ভালোবাসে। কিন্তু নিশার কাছ থেকে প্রতারিত হওয়ার পর ফয়সালের জীবনটা পাল্টে যায়। ফয়সালের বন্ধুকে বিয়ে করেছে নিশা। একদিন রাতে ফয়সাল বাসায় এসে তার শখের অনেক কিছু নষ্ট করে। ভেঙে ফেলে বাবার দেওয়া ড্রামস সেটও।

ডানা মেলে
চ্যানেল আইয়ে ২৭ সেপ্টেম্বর রাত ৯টা ৩৫ মিনিটে প্রচারিত হবে নাটক ডানা মেলে। লিখেছেন ও পরিচালনা করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। অভিনয় করেছেন মেহজাবিন, ইমন প্রমুখ।
ওভার ট্রাম্প
চ্যানেল আইয়ে ২৭ সেপ্টেম্বর বেলা আড়াইটায় প্রচারিত হবে টেলিছবি ওভার ট্রাম্প। লিখেছেন ফারুক হোসেন, পরিচালনা করেছেন অঞ্জন আইচ। অভিনয় করেছেন মৌ, সামিয়া, সজল প্রমুখ। বন্ধু শাহেদকে হত্যার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে সোমাকে। কিন্তু পুলিশের কাছে কোনো প্রমাণ নেই। এই হত্যা মামলা তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে রিতাকে। হত্যার দিন রাতে সোমার বাসায় এসেছিল শাহেদ। পুলিশকে নানাভাবে বিভ্রান্ত করছে সোমা। শাহেদের একটি সুইসাইড নোট পায় পুলিশ। সোমা ক্রমেই অভিযোগ থেকে দূরে সরে যাচ্ছে। পুরো ব্যাপারটিকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে রিতা।