চ্যানেল আইতে চলচ্চিত্র দিবসের আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘তারা ঝিলমিল’ অনুষ্ঠানে অতিথি হয়েছেন মিষ্টি জান্নাত, তানিয়া রিতু ও অমৃতা খান
‘তারা ঝিলমিল’ অনুষ্ঠানে অতিথি হয়েছেন মিষ্টি জান্নাত, তানিয়া রিতু ও অমৃতা খান

আগামীকাল সোমবার বেশ আয়োজন করে পালন করা হবে জাতীয় চলচ্চিত্র দিবস। এফডিসিতে আয়োজনের পাশাপাশি চ্যানেল আইও দিনভর নানা ধরনের অনুষ্ঠান প্রচার করবে। আগামীকাল সকাল সাড়ে সাতটায় চ্যানেল আই স্টুডিও থেকে সরাসরি প্রচারিত হবে চলচ্চিত্রের স্বর্ণালি যুগের গান নিয়ে ‘গানে গানে সকাল শুরু’-র বিশেষ পর্ব। এতে অংশ নেবেন ‘সেরাকণ্ঠ’ ও ‘ক্ষুদে গানরাজ’-এর শিল্পীরা। বেলা ১১টা ৫ মিনিটে দেখানো হবে ‘বিশেষ ২৫ মিনিট: মুখ ও মুখোশ’। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন অরুণ চৌধুরী। দুপুর সাড়ে ১২টায় প্রচারিত হবে চলচ্চিত্রবিষয়ক বই নিয়ে আলোচনার অনুষ্ঠান ‘পাঠক সমাবেশ বই পরিচিতি’। দুপুর ১২টা ৩৫ মিনিটে চ্যানেল আই স্টুডিও থেকে সরাসরি প্রচারিত হবে ‘তারকাকথন’। এ পর্বে অংশ নেবেন চলচ্চিত্র অভিনেতা ইলিয়াস কাঞ্চন, নবাগত চিত্রনায়িকা হিমি ও চলচ্চিত্র পরিচালক মুশফিকুর রহমান গুলজার। বেলা ১টা ৫ মিনিটে রয়েছে চলচ্চিত্রের গান নিয়ে অনুষ্ঠান ‘এবং সিনেমার গান’। অনুষ্ঠানটি পরিচালনা করবেন এস আরমান। বেলা ২টা ৪০ মিনিটে দেখানো হবে শিশুতোষ চলচ্চিত্র ‘দূরত্ব’। পরিচালনা করেছেন মোরশেদুল ইসলাম। বিকেল সাড়ে পাঁচটায় প্রচারিত হবে বিশেষ আড্ডার অনুষ্ঠান ‘তারা ঝিলমিল’। এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন অভিনয়শিল্পী মিষ্টি জান্নাত, তানিয়া রিতু ও অমৃতা খান। উপস্থাপনায় আবদুর রহমান। সন্ধ্যা ছয়টায় বিশেষ অনুষ্ঠান ‘আমার ছবি’। এ অনুষ্ঠানের অতিথি চলচ্চিত্র অভিনেতা আলমগীর। অনুষ্ঠানটি উপস্থাপনায় শফিউজ্জামান খান লোদী।