চ্যানেল আইয়ে শুরু হলো 'স্পেলিং বি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনুষ্ঠানের প্রনাউন্সার জুনায়েদ রাব্বানী ও উপস্থাপক মুনমুন
অনুষ্ঠানের প্রনাউন্সার জুনায়েদ রাব্বানী ও উপস্থাপক মুনমুন

গেম শো ‘স্পেলিং বি’র চতুর্থ আসর এরই মধ্যে শুরু হয়েছে। তিন লাখের বেশি স্পেলার অনলাইনে অংশ নিয়েছেন। সেখান থেকে তিন হাজার স্পেলারকে বাছাই করা হয়েছে বিভাগীয় প্রতিযোগিতার জন্য। সেখান থেকে খুঁজে আনা হয়েছে দেশসেরা ৯৬ জন স্পেলারকে। তাঁদের নিয়ে এবার চলবে প্রিলিমিনারি রাউন্ড। সেটিরই প্রচার শুরু হয়েছে চ্যানেল আইয়ে। গতকাল থেকে এর প্রচার শুরু হয়। আজও দেখানো হবে এটি।
১৬টি পর্ব ধরে চলবে ‘স্পেলিং বি’র প্রিলিমিনারি রাউন্ড। প্রতিটি পর্বে থাকবেন ছয়জন প্রতিযোগী। সেখান থেকে সেরা দুজন চলে যাবেন কোয়ার্টার ফাইনাল রাউন্ডে। প্রিলিমিনারি রাউন্ডের থাকবে তিনটি ধাপ—স্পেল ইট, স্পেল হাইভ, স্পেল বাজ।
প্রতিবারের মতো এবারের অনুষ্ঠানটিও উপস্থাপনা করেছেন রুমানা মালিক মুনমুন। এতে অফিশিয়াল প্রনাউন্সার হিসেবে থাকছেন জুনায়েদ রাব্বানী। ‘স্পেলিং বি’ অনুষ্ঠানটি পরিচালনা করেছেন হাসান আবিদুর রেজা জুয়েল। এখন থেকে প্রতি বুধ ও বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে প্রচারিত হবে ‘দ্য ডেইলি স্টার স্পেলিং বি-এনলাইটেন্ড বাই সামিট’। এ ছাড়া এই প্রতিযোগিতার সব পর্ব পাওয়া যাবে ‘স্পেলিং বি’র ইউটিউব (www.youtube.com/spellbangladesh) চ্যানেলে।