চ্যানেল আইয়ে হৃদয় খান ও তিশা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চ্যানেল আইয়ে ঈদের তৃতীয় দিন বেলা ২টা ৩০ মিনিটে প্রচারিত হবে টেলিছবি রূপকথা। এতে অভিনয় করেছেন সংগীতশিল্পী হৃদয় খান ও তিশা। মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় এই টেলিছবিতে আরও দেখা যাবে ফারুক আহমেদ, শাওন, রাজু, মুনিয়া, আব্দুল্লাহ রানা ও সাবেরী আলমকে।