চ্যানেল আইয়ে 'বিবিসি প্রবাহ'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সমসাময়িক ঘটনাবলি নিয়ে বিবিসি বাংলার সাপ্তাহিক অনুষ্ঠান ‘বিবিসি প্রবাহ’ শুরু হলো চ্যানেল আইয়ে। ১১ জুন প্রচারিত হয় এ অনুষ্ঠানের প্রথম পর্ব। অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন বিবিসি বাংলার সাংবাদিক শারমিন রমা। প্রতি বৃহস্পতিবার রাত সাড়ে নয়টায় সরাসরি সম্প্রচারিত হয় এটি। অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হয় প্রতি শুক্রবার সকাল সাড়ে নয়টায়। বাংলাদেশের মানুষের জন্য গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে অনুসন্ধানী ও বিশ্লেষণমূলক সংবাদ, সাক্ষাৎকার ও বিতর্ক থাকছে ২৫ মিনিটের অনুষ্ঠান ‘বিবিসি প্রবাহে’। বিবিসির সংবাদদাতা ও সাংবাদিকদের পাঠানো আন্তর্জাতিক সংবাদ ও অর্থনৈতিক খবরাখবর তুলে ধরা হচ্ছে অনুষ্ঠানটিতে।