চ্যানেল আইয়ের জন্মদিনে 'অয়োময়'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হুমায়ূন আহমেদের অয়োময় ছিল বিটিভির অন্যতম জনপ্রিয় ধারাবাহিক নাটক। উপন্যাসের পাশাপাশি ‘অয়োময়’ নামে একটি গল্পও লিখেছিলেন তিনি। এবার সেই গল্প নিয়ে তৈরি হলো নাটক। জানালেন নাটকটির উপদেষ্টা পরিচালক মেহের আফরোজ শাওন। দেখানো হবে আজ সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে চ্যানেল আইয়ের জন্মদিনের অনুষ্ঠানমালায়।
চ্যানেল আই আজ ১৭ বছরে পা রাখছে। এ উপলক্ষে চ্যানেল আই প্রাঙ্গণে উন্মুক্ত মঞ্চে থাকবে বর্ণাঢ্য আয়োজন। রাত ১২টায় কেক কাটার মধ্য দিয়ে শুরু হয়েছে এই আয়োজন। সন্ধ্যা সাতটায় কেক কাটা এবং আতশবাজির মধ্য দিয়ে শেষ হবে দিনব্যাপী অনুষ্ঠান।
জন্মদিন উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর এবং পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ।